অভিজিৎ সাহা : ব্যবসায়ীদের ঐক্য, বাজার এলাকার উন্নয়ন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে মঙ্গলবার গঠিত হল চন্দ্রকোনা রোড ডাব্চা ব্যবসায়ী সমিতির নতুন পরিচালন কমিটি। সমিতির সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিক্রমে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।দীর্ঘ আলোচনার পর ব্যবসায়ীদের স্বার্থরক্ষা, বাজার এলাকার পরিকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়কে অগ্রাধিকার দিয়েই এই নতুন কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়।নতুন কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজের পরিচিত মুখ দেবেন্দ্রনাথ দে, হিমাংশু সেন, অমিতাভ ঘোষ এবং উদয় চ্যাটার্জী।

তাঁদের অভিজ্ঞতা আগামী দিনে সমিতির কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেছেন সদস্যরা।সমিতির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জয়প্রকাশ লোধা (মুন্না লোধা)-কে। সভাপতি নির্বাচিত হয়েছেন অমরেন্দ্রনাথ সাই এবং কার্যকরী সভাপতির দায়িত্ব পেয়েছেন আশীষ কামিল্যা। মুখ্য পরামর্শদাতা হিসেবে রয়েছেন দেবাশীষ মূলা।সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিশ্ব মোহন সিং এবং সহ-সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন আশীষ মন্ডল। সাংগঠনিক দায়িত্ব সামলাবেন সুজয় দত্ত। পাশাপাশি কোষাধ্যক্ষ হিসেবে সমর দত্ত, হিসাবরক্ষক হিসেবে অলিপ বারিক এবং হিসাব পরীক্ষক হিসেবে সৈকত সাইকে নির্বাচিত করা হয়েছে।

বৈঠকে উপস্থিত সদস্যদের বক্তব্য, বর্তমান সময়ে ব্যবসায়ীদের নানা সমস্যা সমাধান ও বাজার এলাকার উন্নয়নে সমিতির সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আশাবাদী সকলে।নবনিযুক্ত সদস্যরাও জানান, দল-মত নির্বিশেষে সকল ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও কার্যকর ও জনমুখী করে তোলাই তাঁদের প্রধান লক্ষ্য। ব্যবসায়ীদের স্বার্থরক্ষার পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সমিতি সক্রিয়ভাবে অংশ নেবে বলে জানানো হয়েছে।নতুন কমিটি ঘোষণার পর সদস্যদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আগামী দিনে ব্যবসায়ীদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং বাজার এলাকার সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলেই আশা প্রকাশ করেছেন সমিতির সদস্যরা।