Skip to content

রবীন্দ্রজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য, শপথের আগে বাবা-মায়ের আশীর্বাদ নিলেন বিধায়ক সুকান্ত দোলুই!

সুমন মণ্ডল : চন্দ্রকোনায় স্বামী বিবেকানন্দ সেবা সংঘের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। সংঘের সভাপতি ও আইনজীবী সমীর কুমার ঘোষের বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়।মাল্যদান করেন চন্দ্রকোনা বিধানসভার নবনিযুক্ত বিধায়ক সুকান্ত দোলুই এবং আইনজীবী সমীর কুমার ঘোষ।

এদিন রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বিশ্বকবির জীবন, সাহিত্য ও ভাবনা নিয়ে আলোচনা করেন বিধায়ক সুকান্ত দোলুই।অন্যদিকে, আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার আগে বাবা-মাকে প্রণাম করে তাঁদের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বের হন নবনিযুক্ত বিধায়ক সুকান্ত দোলুই। পরিবারের আশীর্বাদকে সঙ্গী করেই তিনি শুরু করলেন তাঁর নতুন রাজনৈতিক পথচলা।

Latest