Skip to content

ভগবন্তপুর ব্যবসায়ী সমিতির সংবর্ধনায় সুকান্ত দোলুই,উঠল এলাকার উন্নয়নের একাধিক দাবি!

সুমন মণ্ডল : চন্দ্রকোনা বিধানসভার নবনিযুক্ত বিধায়ক Sukanta Dolui-কে সংবর্ধনা জানাল ভগবন্তপুর ব্যবসায়ী সমিতি। সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীরা এলাকার একাধিক সমস্যা ও উন্নয়নমূলক দাবিদাওয়ার বিষয় বিধায়কের সামনে তুলে ধরেন।

বাজার এলাকায় পর্যাপ্ত স্ট্রিট লাইট বসানো, নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপন এবং একটি মূত্রত্যাগ স্থল নির্মাণের দাবি জানানো হয়। পাশাপাশি এলাকার সামগ্রিক উন্নয়ন নিয়েও বিস্তারিত আলোচনা হয়।বিধায়ক সুকান্ত দোলুই ব্যবসায়ীদের দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

Latest