নিজস্ব সংবাদদাতা : প্রতিবছর ৫ জুন বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) দপ্তরের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার স্বাস্থ্য আধিকারিক (CMOH) দপ্তরে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।সকাল সাড়ে ৯টায় “একটি গাছ মায়ের নামে” কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. সৌম্যশঙ্কর সারঙ্গী। তিনি নিজ হাতে বৃক্ষরোপণ করে পরিবেশ সংরক্ষণের বার্তা দেন এবং সকলকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

আয়োজকদের বক্তব্য, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ ও সুন্দর করে তোলে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পরিবেশ রক্ষায় প্রত্যেক মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।“আগামীর ভবিষ্যৎ সবুজের সমারোহে এগিয়ে চলুক”— এই লক্ষ্যকে সামনে রেখেই আয়োজন করা হয় এই কর্মসূচি। ব্যক্তিগত সচেতনতা থেকেই বড় পরিবর্তনের সূচনা সম্ভব। আসুন, আমরা সবাই আরও বেশি করে গাছ লাগাই, প্রকৃতিকে রক্ষা করি এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর পৃথিবী গড়ে তুলি। পরিবেশ বাঁচলে, ভবিষ্যৎ বাঁচবে।