গ্রীষ্মকালীন রক্তসংকট মোকাবিলায় সিপিআইএমের রক্তদান শিবির, সংগ্রহ ২২২ ইউনিট রক্ত!
প্রচণ্ড গ্রীষ্ম ও রক্তের চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে রক্তসংকট মোকাবিলায় উদ্যোগী হল সিপিআইএম পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি। শনিবার, ৬ জুন মেদিনীপুর শহরের মীরবাজারে জেলা কেন্দ্র কৃষক ভবনে আয়োজিত হল এক বৃহৎ স্বেচ্ছায় রক্তদান শিবির।অনুষ্ঠানের উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাঁতারু ও মেদিনীপুরের কৃতী সন্তান আফরিন জাবি। এদিনের শিবিরে মোট ২২২ জন রক্তদান করেন, যার মধ্যে ৩২ জন ছিলেন মহিলা রক্তদাতা।অনুষ্ঠানে ইংলিশ চ্যানেল ও পক প্রণালী সাঁতরে বিশ্বরেকর্ড গড়া আফরিন জাবিকে সংবর্ধন
নিজস্ব সংবাদদাতা : প্রচণ্ড গ্রীষ্ম ও রক্তের চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে রক্তসংকট মোকাবিলায় উদ্যোগী হল সিপিআইএম পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি। শনিবার, ৬ জুন মেদিনীপুর শহরের মীরবাজারে জেলা কেন্দ্র কৃষক ভবনে আয়োজিত হল এক বৃহৎ স্বেচ্ছায় রক্তদান শিবির।অনুষ্ঠানের উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাঁতারু ও মেদিনীপুরের কৃতী সন্তান আফরিন জাবি।

এদিনের শিবিরে মোট ২২২ জন রক্তদান করেন, যার মধ্যে ৩২ জন ছিলেন মহিলা রক্তদাতা।অনুষ্ঠানে ইংলিশ চ্যানেল ও পক প্রণালী সাঁতরে বিশ্বরেকর্ড গড়া আফরিন জাবিকে সংবর্ধনা জানানো হয়। তাঁর সাফল্যে গর্বিত জেলার মানুষ তাঁকে উষ্ণ অভিনন্দন জানান।রক্তদান শিবিরে সাধারণ মানুষের উপস্থিতি ও অংশগ্রহণ ছিল অত্যন্ত উৎসাহজনক। গ্রীষ্মকালীন রক্তসংকট দূর করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকদের আশা।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরুতে বিলম্ব, ক্ষোভে সরব সংগ্রাম কমিটি! 8 দফা দাবিতে স্মারকলিপি, 20 নভেম্বর গণঅবস্থানের ডাক
পশ্চিম মেদিনীপুর
চন্দ্রকোনা থানায় ঘুষকাণ্ড! টাকা নেওয়ার সময় ASIকে হাতেনাতে গ্রেফতার করল অ্যান্টি করাপশন ব্রাঞ্চ
পশ্চিম মেদিনীপুর