তুহিন কান্তি দাস : দাঁতন মানব কল্যাণ কেন্দ্র দীর্ঘ ১৫ থেকে ২৫ বছর ধরে নিরলসভাবে মানুষের সেবায় কাজ করে চলেছে। রজত জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এই অনুষ্ঠানে ‘মা সারদাময়ী গেস্ট হাউস’-এর উদ্বোধন করা হয়। পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য যন্ত্রচালিত তিন চাকার গাড়ি প্রদান এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ মেয়েদের সংবর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ Rahul Sinha। এছাড়াও একাধিক বিশিষ্ট অতিথি, স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।নয়াগ্রাম বিধানসভা এলাকার জনপ্রতিনিধি, অধ্যাপক, রাজনৈতিক নেতা ও সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংস্থার সম্পাদক স্বাগত ভাষণ প্রদান করেন এবং মানবকল্যাণ কেন্দ্রের দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড ও এলাকার উন্নয়নে বেসরকারি সংস্থার ভূমিকা তুলে ধরেন।
রজত জয়ন্তী উপলক্ষে দাঁতন মানব কল্যাণ কেন্দ্রের বিশেষ উদ্যোগ, গেস্ট হাউস উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠান!