নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার (১৪ জুলাই) পশ্চিম মেদিনীপুর জেলা উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষণ কমিটির (District Development Coordination and Monitoring Committee – DISHA) গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়ন এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন জেলার জেলাশাসক (DM), পুলিশ সুপার (SP), সাংসদ, বিধায়ক, বিভিন্ন পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং জেলার বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা। জেলার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করাই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য। বৈঠকে উন্নয়নমূলক প্রকল্পগুলি নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি সরকারি পরিষেবা আরও কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়েও বিভিন্ন দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়।