মেদিনীপুর 23° 🌧️ · AQI 196 · মাঝারি 19 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

অবিভক্ত মেদিনীপুরের স্বাধীনতাকামী মাত্র ২০ বছর বয়সে দেশের জন্য প্রাণ উৎসর্গ করেন অনাথবন্ধু পাঁজা!

ঐতিহাসিক অবিভক্ত মেদিনীপুরের স্বাধীনতাকামী মাত্র ২০ বছর বয়সে দেশের জন্য প্রাণ উৎসর্গ করেন অনাথবন্ধু পাঁজা । এই মহান ব্যক্তিত্বকে বর্তমানে ভুলতে বসেছে অবিভক্ত মেদিনীপুরের নতুন প্রজন্ম । জীবনে কখনও ইংরেজদের কাছে তিনি মাথা নত করেননি। শুরু হবে ফুটবল খেলা ৷ ঠিক তখনই ঘটল ঘটনাটা ৷ বল পায়ে মাঠে নেমেছিলেন মেদিনীপুরের জেলাশাসক বার্জ ৷ সামনে থেকে চলল গুলি ৷ মাটিতে পড়ে গেলেন অত্যাচারী শাসক৷ তাঁর বুকের উপর চড়ে বসলেন দুই যুবক৷ হাতে থাকা পিস্তল খালি করে দিলেন শাসকের বুকে ৷ দ্রাম দ্রাম দ্র

অবিভক্ত মেদিনীপুরের স্বাধীনতাকামী মাত্র ২০ বছর বয়সে দেশের জন্য প্রাণ উৎসর্গ করেন অনাথবন্ধু পাঁজা!

নিজস্ব প্রতিবেদন : ঐতিহাসিক অবিভক্ত মেদিনীপুরের স্বাধীনতাকামী মাত্র ২০ বছর বয়সে দেশের জন্য প্রাণ উৎসর্গ করেন অনাথবন্ধু পাঁজা । এই মহান ব্যক্তিত্বকে বর্তমানে ভুলতে বসেছে অবিভক্ত মেদিনীপুরের নতুন প্রজন্ম । জীবনে কখনও ইংরেজদের কাছে তিনি মাথা নত করেননি। শুরু হবে ফুটবল খেলা ৷ ঠিক তখনই ঘটল ঘটনাটা ৷ বল পায়ে মাঠে নেমেছিলেন মেদিনীপুরের জেলাশাসক বার্জ ৷ সামনে থেকে চলল গুলি ৷ মাটিতে পড়ে গেলেন অত্যাচারী শাসক৷ তাঁর বুকের উপর চড়ে বসলেন দুই যুবক৷ হাতে থাকা পিস্তল খালি করে দিলেন শাসকের বুকে ৷ দ্রাম দ্রাম দ্রাম ৷ রক্তে ভেসে যাচ্ছে চারপাশ৷ চারদিকে তখন ছুটোছুটি ৷ চিৎকার ৷ মাঠ ছেড়ে পালাচ্ছে দর্শক ৷ তখনই আরও কয়েকটা গুলি ছুটে এল দূর থেকে৷ অত্যাচারী জেলাশাসকের বুকের উপর বসে থাকা দুই যুবকের শরীরে লাগল সেই গুলি ৷

তাঁরাও মাটিতে লুটিয়ে পড়লেন ৷ একজন ঘটনাস্থানেই মারা যান ৷ অন্যজনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷ প্রথমজন অনাথবন্ধু পাঁজা, দ্বিতীয়জন মৃগেন্দ্রনাথ দত্ত ৷ এই ঘটনার পর ব্রজকিশোর চক্রবর্তী, রামকৃষ্ণ রায়, নির্মলজীবন ঘোষ, নন্দদুলাল সিং, কামাখ্যা ঘোষ, সুকুমার সেন, সনাতন রায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে মামলা করা হয়। বিচারে ব্রজকিশোর, রামকৃষ্ণ ও নির্মলজীবনের ফাঁসি হয়। নন্দদুলাল, কামাখ্যা ঘোষ, সুকুমার সেন ও সনাতন রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বিপ্লবী অনাথবন্ধু পাঞ্জা অবিভক্ত মেদিনীপুরের এই বীর সন্তানের জন্ম সবং থানার জলবিন্দু গ্রামে ৷ আর্থিক অবস্থা ভালো ছিল না পরিবারের ৷ হতদরিদ্রই বলা চলে ৷ অবস্থা আরও তলানিতে ঠেকে যখন বাবা সুরেন্দ্রনাথ পাঁজা মারা যান ৷ তখন অনাথবন্ধুর বয়স মাত্র তিন বছর ৷ সংসারের হাল ধরার মতো কেউ নেই ৷ অসহায় বিধবা কুমুদিনীদেবী সন্তানদের নিয়ে চলে আসেন মেদিনীপুর শহরে ৷ শহরের টাউন স্কুলে পড়াশোনা শুরু অনাথবন্ধুর ৷ সেখান থেকেই বিপ্লবী কাজকর্মে হাতেখড়ি ৷ স্কুলছাত্র অনাথবন্ধু যোগ দেয় বেঙ্গল ভলান্টিয়ার্সে ৷ নেয় প্রশিক্ষণ ৷ দেশপ্রেমের মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে ওঠে সে ৷ পড়াশোনার সঙ্গে বিপ্লবী কাজকর্ম চলতে থাকে ৷ তবে অভাব তার পড়াশোনার পথে অন্তরায় হয়ে দাঁড়ায় ৷ পড়াশোনা সেভাবে থেমে থাকলেও বিপ্লব থেকে নিজেকে সরিয়ে রাখেননি যুবক অনাথবন্ধু ৷ ন্যায় ও সাম্য প্রতিষ্ঠায় জীবন উৎসর্গকারী নির্ভীক মুক্তিযোদ্ধার প্রতি বিপ্লবী অনাথবন্ধু পাঞ্জা জন্মদিনের শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন ৷