Skip to content

ঘাটালে বিজেপির নতুন ঠিকানা, বরদায় পার্টি অফিস উদ্বোধনে উচ্ছ্বাস কর্মীদের!

সুমন মন্ডল : রাজ্যজুড়ে বিজেপির জয়জয়কারের আবহে ঘাটাল বিধানসভা কেন্দ্র থেকে দ্বিতীয়বারের জন্য বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেছেন শীতল কপাট। সেই আবহেই সোমবার, ১৮ই মে ঘাটালের বরদার চৌকানে ভারতীয় জনতা পার্টির নতুন পার্টি অফিসের উদ্বোধন করলেন তিনি।

দীর্ঘদিন ধরেই এলাকায় একটি বড় ও সুসংগঠিত পার্টি অফিসের দাবি জানিয়ে আসছিলেন বিজেপির কর্মী-সমর্থকেরা। অবশেষে সেই প্রত্যাশা পূরণ হওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে দলীয় শিবিরে।উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। গোটা অনুষ্ঠান ঘিরে ছিল উৎসবের আবহ, দলীয় স্লোগান ও ব্যাপক উদ্দীপনা।

Latest