Skip to content

প্রচণ্ড গরমে পথচলতি মানুষের পাশে ঘাটাল রেড ক্রস সোসাইটি, জলছত্রে মিলল স্বস্তি!

নিজস্ব সংবাদদাতা : তীব্র গরম ও দাবদাহে যখন সাধারণ মানুষের নাজেহাল অবস্থা, তখন পথচলতি মানুষের তৃষ্ণা মেটাতে মানবিক উদ্যোগ নিল ঘাটাল রেড ক্রস সোসাইটি। ঘাটাল পুরনিগম এলাকার ব্যস্ত জনবহুল স্থানে রেড ক্রস সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ জলছত্র কর্মসূচির।এই উদ্যোগের মাধ্যমে পথচলতি মানুষ, শ্রমজীবী ও সাধারণ নাগরিকদের হাতে তুলে দেওয়া হয় ঠান্ডা পানীয় জল, বিভিন্ন ধরনের ফল এবং গরম থেকে স্বস্তি দেওয়ার উপকরণ।

প্রচণ্ড রোদের মধ্যে এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এলাকার মানুষ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. শিশির কুমার দাস, সচিদানন্দ ঘোষ, সৌমিত্রি ভট্টাচার্য, তাপস পোড়েল, শুভদীপ সিংহ রায়, শ্যামসুন্দর দলুই-সহ ঘাটাল রেড ক্রস সোসাইটির একাধিক সদস্য ও স্বেচ্ছাসেবক।সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রীষ্মকালে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং তাপপ্রবাহের প্রভাব কমাতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই ধরনের সামাজিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Latest