‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচিতে পরিবেশ সচেতনতার পাঠ, গোদাপিয়াশাল এমজিএম স্কুলে চারাগাছ বিতরণ!

‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচিতে পরিবেশ সচেতনতার পাঠ, গোদাপিয়াশাল এমজিএম স্কুলে চারাগাছ বিতরণ!

নিজস্ব সংবাদদাতা : প্রতিবছর ৫ জুন বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে #DalmiaCement Group-এর উদ্যোগে এবং “মায়ের নামে একটি গাছ” কর্মসূচির আওতায় ৪ঠা জুন বৃহস্পতিবার Godapiasal M.G.M. High School-এ বিশেষ বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিদ্যালয়ের ১০০ জন ছাত্রছাত্রীর হাতে চারাগাছ তুলে দেওয়া হয় এবং প্রতীকীভাবে কয়েকটি গাছ রোপণ করা হয়।

এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা এবং গাছ লাগানোর প্রতি আগ্রহ তৈরি করা।আয়োজকদের বক্তব্য, একটি গাছ শুধু প্রকৃতিকে সবুজ করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করে। তাই পরিবেশ রক্ষায় সকলের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।“আগামীর ভবিষ্যৎ সবুজের সমারোহে এগিয়ে চলুক”— এই সংকল্পকে সামনে রেখেই কর্মসূচির আয়োজন করা হয়। ব্যক্তিগত সচেতনতা থেকেই বড় পরিবর্তনের সূচনা সম্ভব। আসুন, আমরা সবাই প্রকৃতিকে রক্ষা করি এবং একটি সবুজ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি।