অরিন্দম চক্রবর্তী: খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ জানান, গোলবাজার-সহ রেল এলাকার দোকানগুলির ভাড়া বৃদ্ধির বিষয়ে রেল কর্তৃপক্ষ নোটিশ জারি করেছিল। এই বিষয়টি সামনে আসার পর বিজেপির কার্যকর্তা ও কাউন্সিলররা রেল আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন।দিলীপ ঘোষ বলেন, প্রাথমিকভাবে জানা গিয়েছে আপাতত দোকান ভাড়া বাড়ানো হচ্ছে না এবং আগের ভাড়াই বহাল থাকবে। আগামী মঙ্গলবার ব্যবসায়ীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে রেলের প্রতিনিধিদের পাশাপাশি বিজেপির প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। সেখানে ব্যবসায়ীদের সমস্যা ও ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানান তিনি।মন্ত্রী আরও বলেন, রেল ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনার মাধ্যমেই একটি স্থায়ী সমাধান বেরিয়ে আসবে। পাশাপাশি খড়গপুর পুরসভা ও রেলের মধ্যে দীর্ঘদিনের যে বিবাদ চলে আসছিল, ডবল ইঞ্জিন সরকারের জেরে সেই সমস্যারও অবসান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
খড়গপুরে দোকান ভাড়া ইস্যুতে আপাতত স্বস্তি, পুরনো ভাড়াই বহাল- জানালেন দিলীপ ঘোষ!