Skip to content

নিজেরা সরুন, নাহলে সরকার সরাবে"— ফুটপাত দখলদারদের কড়া বার্তা দিলীপ ঘোষের!

অভিজিৎ সাহা : খড়্গপুর শহরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন রাজ্যের মন্ত্রী তথা খড়্গপুরের বিধায়ক দিলীপ ঘোষ। বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, সাধারণ মানুষের চলাচলের জন্য নির্ধারিত ফুটপাত কোনওভাবেই দখল করে রাখা যাবে না।দিলীপ ঘোষ বলেন, "ফুটপাত মানুষের হাঁটার জন্য। কোথাও ফুটপাত দখল করে ব্যবসা বা অন্য কোনও কার্যকলাপ চলতে পারে না। যারা দখল করে রয়েছেন, তাঁরা নিজেরাই সরিয়ে নিন। অন্যথায় সরকার ও প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।"

সম্প্রতি খড়্গপুরের ঐতিহ্যবাহী পেঁয়াজ পট্টি স্থানান্তর নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা শুরু হয়েছে। তার মধ্যেই ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে দিলীপ ঘোষের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে জোর চর্চার জন্ম দিয়েছে।তিনি আরও বলেন, শহরের বিভিন্ন এলাকায় ফুটপাত দখলের কারণে পথচারীদের সমস্যার পাশাপাশি যানজট ও দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। তাই নাগরিক স্বার্থে ফুটপাত দখলমুক্ত করা জরুরি বলে তিনি মনে করেন।শহরের পরিকাঠামো উন্নয়ন এবং সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Latest