Skip to content

খড়গপুরে ওটি রোডের স্পা সেন্টারে হানা, বড় সাফল্য খড়গপুর মহিলা পুলিশের!

নিজস্ব সংবাদদাতা :  পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মহিলা থানার পুলিশের অভিযানে শহরে বড়সড় সাফল্য মিলেছে। খড়গপুরের ওটি রোড সংলগ্ন একটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন খড়গপুর মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক (আইসি) প্রতিভা হালদার।পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সংশ্লিষ্ট স্পা সেন্টারে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে সংবাদমাধ্যমের ক্যামেরা দেখতে পেয়ে আটক ব্যক্তিদের মধ্যে কেউ কেউ মুখ আড়াল করার চেষ্টা করেন বলেও জানা গিয়েছে।খড়গপুর মহিলা থানার আইসি প্রতিভা হালদারের নেতৃত্বে শহরে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে ধারাবাহিক নজরদারি চালানো হচ্ছে। জেলা পুলিশ প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, আইনবিরোধী বা সমাজবিরোধী কোনও কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আটক ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।

Latest