Skip to content

কালো মেঘ, ঝড়ো হাওয়া, তারপর স্বস্তির বর্ষণ!

সেখ ওয়ারেশ আলী : গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতায় হাঁসফাঁস অবস্থা ছিল পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় অস্বস্তিকর আবহাওয়া আরও তীব্র হয়ে ওঠে। দমবন্ধ করা গরমে নাজেহাল হয়ে পড়েছিলেন সাধারণ মানুষ।এর মধ্যেই স্বস্তির বার্তা দেয় India Meteorological Department।

পূর্বাভাস অনুযায়ী সোমবার সন্ধ্যার পর থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হয়। সন্ধ্যা নামতেই কালো মেঘে ঢেকে যায় আকাশ, তারপর ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি।Medinipur শহরেও নামে স্বস্তির বৃষ্টি। বেশ কিছুক্ষণ ধরে চলা এই বৃষ্টিতে তীব্র গরম থেকে খানিকটা হলেও স্বস্তি পেয়েছেন শহরবাসী। দীর্ঘ ভ্যাপসা গরমের পর আচমকা আবহাওয়ার এই পরিবর্তনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ।

Latest