নিজস্ব সংবাদদাতা : ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে নাড়াজোল রাজ কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি এবং “Climate Actions and Nature Based Solutions” শীর্ষক এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানের সূচনা করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. বাসুদেব মণ্ডল। তিনি তাঁর উদ্বোধনী ভাষণে পরিবেশ রক্ষায় প্রত্যেকের ব্যক্তিগত ও সামাজিক দায়িত্বের উপর গুরুত্ব আরোপ করেন এবং বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ পৃথিবী গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানের সূচনা করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. বাসুদেব মণ্ডল। তিনি তাঁর উদ্বোধনী ভাষণে পরিবেশ রক্ষায় প্রত্যেকের ব্যক্তিগত ও সামাজিক দায়িত্বের উপর গুরুত্ব আরোপ করেন এবং বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ পৃথিবী গড়ে তোলার আহ্বান জানান।আলোচনা চক্রে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. সোমনাথ রুদ্র, অ্যাসোসিয়েট প্রফেসর, ভূগোল বিভাগ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং ড. বিষ্ণু শঙ্কর সিনহা, অ্যাসোসিয়েট প্রফেসর ও বিভাগীয় প্রধান, প্রাণিবিদ্যা বিভাগ, জামশেদপুর কো- অপারেটিভ কলেজ, জামশেদপুর, ঝাড়খণ্ড। বক্তারা জলবায়ু পরিবর্তনের বর্তমান পরিস্থিতি, তার প্রভাব এবং প্রকৃতিনির্ভর সমাধানের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করেন। তাঁরা পরিবেশ সংরক্ষণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলির ভূমিকার ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করেন।

আলোচনা পর্বের পাশাপাশি মহাবিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রজাতির চারা রোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরা হয়।সমগ্র কর্মসূচিটির আয়োজন করে নাড়াজোল রাজ কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগ, গ্রিন ক্লাব, গ্রিন অডিট সেল, এন.এস.এস. এবং কমিউনিটি সার্ভিস টিম। অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের প্রয়োজনীয়তা সম্পর্কে সকলের মধ্যে ইতিবাচক সচেতনতা সৃষ্টি হয়েছে।