Skip to content

সরকারি রেশনের আটা পাচারের অভিযোগে চাঞ্চল্য নারায়ণগড়ে নন্দকিশোরপুরে!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে সরকারি রেশনের আটা মজুত ও পাচারের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার নারায়ণগড়ের নন্দকিশোরপুর এলাকায় প্রশান্ত সাউ নামে এক ব্যবসায়ীকে আটক করেছে নারায়ণগড় থানা-র পুলিশ।অভিযোগ, রাতের অন্ধকারে বিভিন্ন রেশন ডিলারের কাছ থেকে সরকারি আটা সংগ্রহ করে তা গুদামে মজুত করা হচ্ছিল এবং পরে বাইরে পাচার করা হত। এদিন একটি গাড়িতে আটা বোঝাই করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মী-সমর্থকেরা গাড়িটি আটক করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।তদন্তে নেমে পুলিশ তিনটি গুদামঘরের সন্ধান পায়। সেখানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় সরকারি স্ট্যাম্প মারা বিপুল পরিমাণ রেশনের আটা ভর্তি বস্তা। সারি সারি বস্তা দেখে হতবাক হয়ে যান তদন্তকারীরা। পরে ঘটনাস্থলে পৌঁছয় জেলা খাদ্য দফতরের আধিকারিকরাও এবং গোটা বিষয়টি খতিয়ে দেখেন।পুলিশ সূত্রে খবর, শতাধিক আটা ভর্তি বস্তা আটক করা হয়েছে। বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের প্রাপ্য রেশন সামগ্রী দুর্নীতির মাধ্যমে পাচার করা হচ্ছিল।যদিও অভিযুক্ত ব্যবসায়ী প্রশান্ত সাউ দাবি করেছেন, সরকারি আটা, মুড়ি ও ধানের গুঁড়ো মিশিয়ে মাছের খাবার তৈরি করা হত এবং সেগুলি বাইরে বিক্রির জন্য পাঠানো হচ্ছিল। বর্তমানে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Latest