গোপন অভিযানে সাফল্য, কেশিয়াড়িতে অস্ত্র উদ্ধারসহ ধৃত দুই বালি কারবারি!
কেশিয়াড়ি-তে বেআইনি বালি খাদান চালানোর অভিযোগে অস্ত্রসহ দুই বালি মাফিয়াকে গ্রেফতার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। ধৃতদের নাম অনীতেশ পরিয়া ওরফে টিটু এবং কৃষ্ণেন্দু ঘোষ ওরফে সিটু। দু’জনেরই বাড়ি কেশিয়াড়ি থানার ভসরাঘাট এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গত সোমবার অভিযান চালায় পুলিশ অভিযোগ, সুবর্ণরেখা নদী-তে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে বালি খাদান চালানোর সঙ্গে যুক্ত ছিল ধৃতরা। অভিযানের সময় তাদের কাছ থেকে অস্ত্রও উদ্ধার করা হয়।পশ্চিম মেদিনীপুরের পুলিশ
নিজস্ব সংবাদদাতা : কেশিয়াড়ি-তে বেআইনি বালি খাদান চালানোর অভিযোগে অস্ত্রসহ দুই বালি মাফিয়াকে গ্রেফতার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। ধৃতদের নাম অনীতেশ পরিয়া ওরফে টিটু এবং কৃষ্ণেন্দু ঘোষ ওরফে সিটু। দু’জনেরই বাড়ি কেশিয়াড়ি থানার ভসরাঘাট এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গত সোমবার অভিযান চালায় পুলিশ

অভিযোগ, সুবর্ণরেখা নদী-তে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে বালি খাদান চালানোর সঙ্গে যুক্ত ছিল ধৃতরা। অভিযানের সময় তাদের কাছ থেকে অস্ত্রও উদ্ধার করা হয়।পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, বেআইনি বালি ব্যবসা ও অস্ত্র রাখার অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আদালতের নির্দেশে অনীতেশ ওরফে টিটুকে পাঁচ দিনের এবং কৃষ্ণেন্দু ওরফে সিটুকে তিন দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরুতে বিলম্ব, ক্ষোভে সরব সংগ্রাম কমিটি! 8 দফা দাবিতে স্মারকলিপি, 20 নভেম্বর গণঅবস্থানের ডাক
পশ্চিম মেদিনীপুর
চন্দ্রকোনা থানায় ঘুষকাণ্ড! টাকা নেওয়ার সময় ASIকে হাতেনাতে গ্রেফতার করল অ্যান্টি করাপশন ব্রাঞ্চ
পশ্চিম মেদিনীপুর