Skip to content

পরিবেশ দিবসে রামজীবনপুরে বৃক্ষরোপণ, মা আহার কেন্দ্রে মাছ-ভাত পরিষেবার সূচনা বিধায়ক সুকান্ত দোলুইয়ের!

সুমন মন্ডল : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রামজীবনপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হোগলা প্রজেক্ট এলাকায় আয়োজিত হলো বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি। “একটি গাছ মায়ের নামে” এই বার্তাকে সামনে রেখে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলুই, চন্দ্রকোনা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পুরুষোত্তম পান্ডে, রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারিএবং রামজীবনপুর ফাঁড়ির পুলিশ আধিকারিক সুমন মল্লিক

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুকান্ত দোলুই বলেন, বিশ্ব উষ্ণায়নের প্রভাবে প্রতি বছর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি সকলের কাছে আবেদন জানান, প্রত্যেকে যেন নিজের মায়ের নামে অন্তত একটি গাছ রোপণ করেন এবং মায়ের মতোই সেই গাছের পরিচর্যা করেন।

বৃক্ষরোপণ কর্মসূচির পর বিধায়ক রামজীবনপুরের মা আহার কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে মুখ্যমন্ত্রীর ঘোষণামাফিক সপ্তাহে দু’দিন মাছ-ভাত পরিবেশন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। এদিন থেকেই রামজীবনপুর মা আহার কেন্দ্রে মাছ-ভাত পরিবেশন শুরু হয়।পরিবেশ রক্ষা ও জনকল্যাণমূলক পরিষেবার এই যুগ্ম উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

Latest