Skip to content

গ্রীষ্মের রক্তসংকটে মানবিক নজির রাজারবাগানে, উৎসবের আবহে রক্ত দিলেন ৭১ জন!

নিজস্ব সংবাদদাতা : গ্রীষ্মকালে রক্তের ঘাটতি মেটাতে মানবিক উদ্যোগে এগিয়ে এলেন পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের রাজারবাগান গ্রামের বাসিন্দারা। গ্রামের তরুণদের উদ্যোগে গড়ে ওঠা ‘ভাই ভাই সেবা সমিতি’-র ব্যবস্থাপনায় রাজারবাগান প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির।

এই শিবির আয়োজনে সহযোগিতা করে রাজারবাগান গ্রামীণ সমাজ উন্নয়ন পরিষদ এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। উৎসবের আবহে আয়োজিত এই রক্তদান শিবিরে মোট ৭১ জন স্বেচ্ছায় রক্তদান করেন। উল্লেখযোগ্য বিষয় হল, রক্তদাতাদের মধ্যে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ভার্চুয়াল মাধ্যমে শিবিরের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) ড. সুকান্ত সাহা।

রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন চিকিৎসক ডা. বি বি মণ্ডল, চুয়াডাঙ্গা হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক, সুদীপ কুমার খাঁড়া, জাফর আলি বিশ্বাস, পাপ্পু চক্রবর্তী ও সাজ্জাদ আলি বিশ্বাস। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব সুধাপদ বসু, দিলীপ চক্রবর্তী, অভিজিৎ দাশগুপ্ত, শুভ্রাংশু শেখর সামন্ত-সহ অন্যান্যরা।এছাড়াও উপস্থিত ছিলেন রাজারবাগান গ্রামীণ সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি আনিসুদ্দিন খান, সম্পাদক ফারুক খান এবং সহ-সম্পাদক রসুল খান। ‘ভাই ভাই সেবা সমিতি’-র পক্ষ থেকে মোঃ সেরাফত আলী খান, ইয়াদুল খান, মোঃ আফরোজ কামাল ও যুবরাজ খান-সহ সদস্যরা গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনা করেন।আয়োজকদের বক্তব্য, গ্রীষ্মকালে রক্তের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই ধরনের উদ্যোগ অত্যন্ত জরুরি।

Latest