নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ৯ নম্বর কাশি জোড়া অঞ্চলের সীতানাথপুর ও পালইবনি বুথের বিজেপির নেতৃত্ব কর্মীদের উদ্যোগে বরাগাদা এলাকায় যথাযোগ্য মর্যাদার সাথে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্ম বলিদান দিবস পালন করা হয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির মেদিনীপুর মন্ডল চার কমিটির সম্পাদক বাপন ঘোষ, বিজেপি নেতৃত্ব বিভূতি মাহাতো ,অভিজিৎ রায় , মোহিত চালক সহ আরো অনেকে। ওই অনুষ্ঠানে উপস্থিত সকলেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ প্রত্যন্ত গ্রামে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দলের নেতাও কর্মীরা শপথ করেন। সেই সঙ্গে ওই অনুষ্ঠানে উপস্থিত বিজেপি নেতৃত্বরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে বিস্তারিতভাবে বক্তব্য রাখেন এবং তার অমর আত্মার শান্তি কামনা করেন।