Skip to content

উচ্চমাধ্যমিকে কৃতীদের সংবর্ধনা মেদিনীপুর সদর মহকুমা প্রশাসনের!

নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর সদর মহকুমার বিভিন্ন স্কুলের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানাল মেদিনীপুর সদর মহকুমা প্রশাসন। উচ্চমাধ্যমিক পরীক্ষায় জেলার মুখ উজ্জ্বল করায় ২০ মে সন্ধ্যায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় মহকুমাশাসকের দপ্তরের কনফারেন্স রুমে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর সদর মহকুমাশাসক চিত্রদীপ সেন, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, মৃদুল শ্রীমানী, পৌরসভার নির্বাহী আধিকারিক এবং সদর মহকুমার অন্তর্গত ছয়টি ব্লকের বিডিওরা।এদিন ব্লকভিত্তিক এবং মেদিনীপুর পৌরসভা এলাকার বিভিন্ন স্কুলের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছাত্রছাত্রীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে পড়ুয়াদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভেচ্ছা জানানো হয় এবং আগামী দিনেও তারা যেন সাফল্যের ধারা বজায় রাখে, সেই বার্তাও দেওয়া হয়।অনুষ্ঠান ঘিরে কৃতী ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবকদের মধ্যেও ছিল উৎসাহ ও আনন্দের পরিবেশ।

Latest