Skip to content

চন্দ্রকোনায় বাইক-টোটো সংঘর্ষে আহত তিন, উদ্ধার কাজে বিধায়ক সুকান্ত দোলুই!

সুমন মণ্ডল : ১৩ই মে বুধবার চন্দ্রকোনার আধকাটা এলাকায় মোটরবাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে আহত হলেন তিন বাইক আরোহী। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জানা গিয়েছে, সুকান্ত দোলুই আধকাটা দিক থেকে চন্দ্রকোনার দিকে আসার সময় দুর্ঘটনাটি নজরে পড়ে।

তিনি দ্রুত উদ্যোগ নিয়ে আহতদের উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল-এ পাঠানোর ব্যবস্থা করেন।আহতদের মধ্যে বাইক চালক অক্ষয় দাসকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে অপর দুই আহত নমিতা দাস ও সাত্ত্বিক দাসের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ স্থানান্তরিত করা হয়েছে।

Latest