নিজস্ব সংবাদদাতা : ১৯ জুন ,শুক্রবার উচ্চশিক্ষা, গবেষণা এবং অবকাঠামোগত উন্নয়নে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) তহবিলের ভূমিকা ও সম্ভাবনা তুলে ধরতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ সেমিনার। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উন্নয়ন কোষ (Research and Development Cell - RDC)-এর কমিটি–I (Finance and Infrastructure)-এর উদ্যোগে শুক্রবার এপিজে আবদুল কালাম হলে আয়োজিত হয় “Scope and Opportunities of CSR Funding” শীর্ষক এই আলোচনা সভা।সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। উদ্বোধনী ভাষণে তিনি বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবন, অবকাঠামো উন্নয়ন এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে CSR তহবিলের গুরুত্ব তুলে ধরেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলা ও বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক অরিন্দম গুপ্ত, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক পরেশচন্দ্র জানা এবং গবেষণা ও উন্নয়ন কোষের পরিচালক অধ্যাপক অজয় কুমার মিশ্র।এছাড়াও অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন হলদিয়ার MCPI Private Limited-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি প্ল্যান্ট হেড অম্বর বরণ ভৌমিক। উপস্থিত ছিলেন সংস্থার ডেপুটি জেনারেল ম্যানেজার (ফাংশনাল অ্যাডভাইজার, কোয়ালিটি ইন্সপেকশন) মধুসূদন প্রধান। তাঁরা শিল্পক্ষেত্রে CSR কার্যক্রমের বাস্তব অভিজ্ঞতা এবং বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতার সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।