Skip to content

গ্রামীণ মহিলাদের স্বনির্ভরতার পথে নতুন উদ্যোগ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সূচনা!

নিজস্ব সংবাদদাতা : গ্রামীণ মহিলাদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং স্বনির্ভরতার পথে এগিয়ে দিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উন্নত ভারত অভিযান (ইউবিএ) সেলের উদ্যোগে শুরু হল তিনদিনের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। ‘প্রাকৃতিক সৌন্দর্য পরিচর্যা ও ব্যক্তিগত গ্রুমিংয়ের মাধ্যমে গ্রামীণ মহিলাদের ক্ষমতায়ন’ এবং ‘টেইলারিং অ্যান্ড ট্রেনিং’ শীর্ষক এই কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হল বিশ্ববিদ্যালয়ের রাধাকৃষ্ণণ হলে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর।

তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-র পরিচালক অধ্যাপক মধুমঙ্গল পাল, উন্নত ভারত অভিযান-এর কো-অর্ডিনেটর অধ্যাপিকা নীলাঞ্জনা দাস চ্যাটার্জী, ড. সুদিন বাগ এবং বহ্নিশিখা মৈত্র রায়। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, গবেষক, পড়ুয়া এবং বিশ্ববিদ্যালয়ের দত্তক নেওয়া গ্রামগুলির বহু মহিলা অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

আয়োজকদের বক্তব্য অনুযায়ী, ‘ন্যাচারাল বিউটি কেয়ার অ্যান্ড পার্সোনাল গ্রুমিং’ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা সৌন্দর্য পরিষেবা ক্ষেত্রে কাজ ও ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলার সুযোগ পাবেন। অন্যদিকে, টেইলারিং প্রশিক্ষণ তাঁদের পোশাক প্রস্তুত, সেলাইয়ের কাজ এবং নিজস্ব ব্যবসা শুরু করার ক্ষেত্রে সহায়ক হবে।কর্মসূচির প্রশিক্ষক-সমন্বয়কারীরা প্রশিক্ষণের উদ্দেশ্য, কাঠামো এবং সম্ভাব্য ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আগামী ৩০ জুন, ২০২৬ পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ শিবির।

Latest