Skip to content

‘Museums Uniting a Divided World’ ভাবনায় আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস উদযাপন!

নিজস্ব সংবাদদাতা : আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস উপলক্ষে ১৮ই মে, সোমবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর আদিবাসী স্টাডিস অ্যান্ড মিউজিয়ামের উদ্যোগে অনিন্দ্য বসু রায় হলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের আন্তর্জাতিক সংগ্রহশালা দিবসের মূল ভাবনা ছিল — ‘Museums Uniting a Divided World’।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত মুন্ডা সমাজের সভাপতি স্বপন সিং এবং ভারত মুন্ডা সমাজ, পশ্চিমবঙ্গ রাজ্য শাখার রাজ্য অফিস সম্পাদক বিপ্লব সিং।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্টার ফর আদিবাসী স্টাডিস অ্যান্ড মিউজিয়ামের অধিকর্তা অধ্যাপক সুমহান বন্দ্যোপাধ্যায় সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অধ্যাপক, গবেষক ও ছাত্রছাত্রীরা।আলোচনায় বক্তারা সংগ্রহশালার ঐতিহ্য সংরক্ষণ, সংস্কৃতির আদান-প্রদান এবং বিভাজিত বিশ্বে মানুষের মধ্যে সংযোগ স্থাপনের ক্ষেত্রে মিউজিয়ামের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর আলোকপাত করেন।

Latest