Skip to content

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হল ঋষি বঙ্কিমচন্দ্রের ১৮৮তম জন্মবার্ষিকী!

নিজস্ব সংবাদদাতা : সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৮তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হলো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের এনএসএস ইউনিট–৮-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, গবেষক, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে সাহিত্যিকের জীবন, কর্ম ও দেশপ্রেমের আদর্শ স্মরণ করা হয়।

অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অধ্যক্ষ অধ্যাপক পরেশ চন্দ্র জানা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক শ্রুতিনাথ চক্রবর্তী। তাঁর বক্তব্যে তিনি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যসাধনা, কর্মজীবন, জাতীয়তাবাদী চেতনা এবং বাংলা সাহিত্য ও সমাজজীবনে তাঁর অসামান্য অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা, আধিকারিক, শিক্ষাকর্মী, গবেষক, ছাত্রছাত্রী এবং এনএসএস-এর স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক কুন্তল চট্টোপাধ্যায়।অনুষ্ঠানকে আরও বর্ণময় করে তোলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তাঁদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি এবং শ্রুতি নাটক উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

Latest