Skip to content

ঘাটালে ‘জনতার দরবার’, মানুষের সমস্যা সরাসরি শুনলেন বিধায়ক শীতল কপাট

সুমন মণ্ডল : সাধারণ মানুষের অভাব-অভিযোগ ও বিভিন্ন সমস্যার কথা সরাসরি শুনতে ঘাটালের মনসুকায় অনুষ্ঠিত হল ‘জনতার দরবার’। ঘাটাল বিধানসভার মনসুকা সুপার মার্কেট এলাকায় বিধায়ক শীতল কপাটের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন এলাকার বহু মানুষ উপস্থিত হয়ে নিজেদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও দাবি সরাসরি বিধায়কের কাছে তুলে ধরেন। শীতল কপাট মনোযোগ সহকারে তাঁদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট সমস্যাগুলির দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দেন। বিধায়ক বলেন, “মানুষের পাশে থেকে তাঁদের সমস্যার সমাধানে সর্বদাই সচেষ্ট থাকব। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে তাঁদের সমস্যার দ্রুত সমাধান করাই আমাদের লক্ষ্য।”বিধায়কের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দারা। তাঁদের বক্তব্য, ‘জনতার দরবার’-এর মতো কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি জনপ্রতিনিধির কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরার সুযোগ পাচ্ছেন।

Latest