পশ্চিম মেদিনীপুরে জনগণনা ২০২৭-এর প্রস্তুতি শুরু, প্রথমবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে গণনা!

পশ্চিম মেদিনীপুরে জনগণনা ২০২৭-এর প্রস্তুতি শুরু, প্রথমবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে গণনা!

সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুর জেলায় ভারতের জনগণনা ২০২৭-এর প্রথম পর্যায়ের প্রস্তুতি শুরু হয়েছে। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে এ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা। জেলাশাসক জানান, এবারের জনগণনা হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে, যা দেশের জনগণনার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এছাড়াও প্রথমবারের মতো সাধারণ নাগরিকদের জন্য চালু করা হচ্ছে স্ব-গণনা (Self Enumeration)-র সুবিধা।

এর মাধ্যমে নাগরিকরা নিজেরাই অনলাইনে নিজেদের এবং পরিবারের তথ্য নথিভুক্ত করতে পারবেন।আগামী ১ আগস্ট থেকে ১৫ আগস্ট, ২০২৬ পর্যন্ত নির্ধারিত অনলাইন পোর্টাল **https://se.census.gov.in**-এ গিয়ে স্ব-গণনা করা যাবে। সফলভাবে নিবন্ধন সম্পন্ন হলে আবেদনকারীর মোবাইল নম্বর বা ই-মেলে একটি ১১ অঙ্কের ইউনিক আইডি নম্বর পাঠানো হবে।পরবর্তীতে জনগণনার কাজে নিযুক্ত সরকারি আধিকারিক বাড়িতে গেলে সেই ইউনিক আইডি নম্বর দেখাতে হবে। আধিকারিকরা জমা দেওয়া তথ্য যাচাই করে সরকারি সার্ভারে আপলোড করবেন।এরপর ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত চলবে বাড়ি তালিকাভুক্তি ও গৃহগণনা (House Listing & Housing Census)

এই পর্যায়ে বাড়ির ধরন, পরিবারের বৈশিষ্ট্য, পানীয় জলের ব্যবস্থা, শৌচাগার, বিদ্যুৎ সংযোগ, রান্নার জ্বালানি, ইন্টারনেট সুবিধা-সহ বিভিন্ন নাগরিক পরিষেবার তথ্য সংগ্রহ করা হবে।এছাড়াও পরিবারের মালিকানাধীন রেডিয়ো, টেলিভিশন, কম্পিউটার, দুই চাকার ও চার চাকার যানবাহন-সহ বিভিন্ন সম্পদের তথ্যও নথিভুক্ত করা হবে, যা ভবিষ্যতের পরিকল্পনা ও উন্নয়নমূলক নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।জেলাশাসক বিজিন কৃষ্ণা জেলার বাসিন্দাদের নির্ধারিত সময়ের মধ্যে স্ব-গণনা প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, এই উদ্যোগের ফলে জনগণনার কাজ আরও দ্রুত, স্বচ্ছ, নির্ভুল ও প্রযুক্তিনির্ভর হবে, যা প্রশাসনিক পরিকল্পনা এবং জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে বিশেষ সহায়ক হবে।

Read more

'প্রশ্নফাঁসে নষ্ট হচ্ছে পড়ুয়াদের ভবিষ্যৎ'—সংসদে বিল পাসের পর বড় বার্তা প্রধানমন্ত্রী মোদীর!

'প্রশ্নফাঁসে নষ্ট হচ্ছে পড়ুয়াদের ভবিষ্যৎ'—সংসদে বিল পাসের পর বড় বার্তা প্রধানমন্ত্রী মোদীর!

নিজস্ব সংবাদদাতা : পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬ সংসদের দুই কক্ষেই পাস হওয়ার পরই দেশবাসীর উদ্দেশে

By Biplabi Sambad Darpan
বদলির দিনে চোখের জলে বিদায়! প্রিয় দিদিমণিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল খুদে পড়ুয়ারা, আবেগে ভাসল গোটা স্কুল!

বদলির দিনে চোখের জলে বিদায়! প্রিয় দিদিমণিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল খুদে পড়ুয়ারা, আবেগে ভাসল গোটা স্কুল!

অরিন্দম চক্রবর্তী : দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে খড়গপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পাঁচবেড়িয়া পীর লোহানীয়া প্রাইমারি স্কুলে নিষ্ঠার সঙ্

By Biplabi Sambad Darpan
বিশ্বজয়ের স্বপ্নে আরও এক ধাপ এগোলেন পশ্চিম মেদিনীপুরের গর্ব আফরিন জাবি!

বিশ্বজয়ের স্বপ্নে আরও এক ধাপ এগোলেন পশ্চিম মেদিনীপুরের গর্ব আফরিন জাবি!

সেখ ওয়ারেশ আলী : ইংলিশ চ্যানেল জয় করে ইতিমধ্যেই দেশ তথা পশ্চিম মেদিনীপুরের নাম আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল করেছেন ওপেন-ওয়াটার

By Biplabi Sambad Darpan
এম্বোলোর লাল কার্ড কি সঠিক? IFAB-এর পর এবার মুখ খুলল ফিফা

এম্বোলোর লাল কার্ড কি সঠিক? IFAB-এর পর এবার মুখ খুলল ফিফা

নিজস্ব সংবাদদাতা:২০২৬ ফুটবল বিশ্বকাপের আর্জেন্টিনা বনাম সুইৎজারল্যান্ড কোয়ার্টার ফাইনালের বিতর্কিত VAR সিদ্ধান্ত নিয়ে নতুন

By Biplabi Sambad Darpan