Skip to content

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে খড়্গপুর প্রেস ক্লাবের মৌন মিছিল!

নিজস্ব সংবাদদাতা : সাংবাদিকদের উপর ক্রমবর্ধমান হামলা ও নির্যাতন বন্ধের দাবি এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষার লক্ষ্যে খড়্গপুরে প্রতিবাদ কর্মসূচি ও মৌন মিছিলের আয়োজন করল প্রেস ক্লাব অব খড়্গপুর।গত ২৪ জুলাই কলকাতার ধর্মতলায় প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দীপক দাসগুপ্ত, তারকেশ কুমার ওঝা, জিতেশ বোরকার, ভানু নাইডু, সুমন কুমার দাস, অভিমন্যু গুপ্ত,মনীশ কুমার,সুভাষ লাল-সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, চিত্রসাংবাদিক এবং গণমাধ্যমকর্মীরা।বক্তারা বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের উপর হামলার ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

Latest