নারায়ণ চন্দ্র নায়ক: নেতাজী সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক অনুগামীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার দাসপুর বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম মহানায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক অনুগামীদের "গুন্ডা" বলে আখ্যায়িত করার মাধ্যমে নেতাজীকে অপমান করা হয়েছে বলে অভিযোগ তুলে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে দাসপুর বাসস্ট্যান্ডে অবস্থিত নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করা হয় এবং উপস্থিত বক্তারা নেতাজীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর অবদান স্মরণ করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন দাসপুর থানা নেতাজী জন্মশতবর্ষ কমিটির সম্পাদিকা বিভা পাল ,শহীদ প্রদ্যোৎ ভট্টাচার্য স্মৃতি রক্ষা কমিটির সদস্য নমিতা মহিষ,রিক্তা বেরা, ঘাটাল মহকুমা মনীষী স্মরণ ছাত্র কমিটির কনভেনার সৌমেন দোলই ও রবীন ভৌমিক এবং অন্যান্যরা। কর্মসূচির শেষে নেতাজীর আদর্শে দেশগঠনের শপথ নেওয়ার পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের মন্তব্যের বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ অব্যাহত রাখার বার্তা দেওয়া হয়।
নেতাজী সুভাষচন্দ্র বসুকে “গুন্ডাদের নেতা” বলার অভিযোগে দাসপুরে প্রতিবাদ কর্মসূচী