নিজস্ব সংবাদদাতা : Balarampur-এর গর্ব ডাঃ Anushree Pal। নিউরোলজি বিভাগে অসামান্য কৃতিত্বের জন্য তিনি অর্জন করলেন সম্মানজনক President’s Gold Medal। দিল্লির Vigyan Bhavan-এ অনুষ্ঠিত National Board of Examinations in Medical Sciences-এর ২৩তম কনভোকেশন অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী Jagat Prakash Nadda তাঁর হাতে এই সম্মান তুলে দেন।

এমবিবিএস ও এমডি (জেনারেল মেডিসিন) সম্পন্ন করার পর নিউরোলজিতে ডি আর এন বি-তে বিভাগীয় সেরার স্বীকৃতি হিসেবে এই স্বর্ণপদক পান ডাঃ অনুশ্রী পাল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত ১৩৭ জন কৃতী চিকিৎসকের মধ্যে অন্যতম ছিলেন তিনি।পুরুলিয়ার অযোধ্যা পাহাড় সংলগ্ন সাধারণ পরিবেশে বেড়ে ওঠা অনুশ্রীর শিক্ষাজীবনের শুরু স্থানীয় স্কুলে। সীমিত সুযোগ-সুবিধা এবং নানা প্রতিকূলতা পেরিয়ে আজ তিনি দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মান অর্জন করেছেন।

বিদ্যালয় জীবনে ধারাবাহিক সাফল্যের পর তিনি R. G. Kar Medical College and Hospital থেকে এমবিবিএস এবং Medical College Kolkata থেকে এমডি সম্পন্ন করেন। পরে নিউরোলজিতে উচ্চতর শিক্ষা লাভ করেন। বর্তমানে তিনি কলকাতার Institute of Neurosciences Kolkata-এ অ্যাসোসিয়েট কনসালট্যান্ট হিসেবে কর্মরত।ডাঃ অনুশ্রী পালের এই সাফল্যে গর্বিত বলরামপুর তথা গোটা পুরুলিয়া জেলা।