ঢালাইয়ের রাস্তার কোথায় নেই সিমেন্ট, শুধুই বালি!
কোথায় সিমেন্ট, কোথায় আবার শুধুই বালি! এর প্রতিবাদে সদ্য তৈরি করা রাস্তাকে গুড়িয়ে দিল গ্রামবাসীরা।শনিবার বিকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায় পুরুলিয়ার বাঘমুন্ডি থানার অন্তর্গত কড়েং গ্ৰামে। সেখানকার বাসিন্দা দীনেশ মাহাতো ও সঞ্জয় মাহালির অভিযোগ, কড়েং প্রাথমিক বিদ্যালয় থেকে গ্রামের দিকে প্রায় ৩০০ মিটার পাকা রাস্তার ঢালাইয়ের কাজ চলছে। কিন্তু, শুক্রবার রাস্তার যেটুকু ঢালাই করা হয়েছিল তা পুরোপুরি নিম্নমানের। খুবই খারাপ সামগ্রী দিয়ে ঢালাই হয়েছে বল
পুরুলিয়া নিজস্ব প্রতিবেদন : কোথায় সিমেন্ট, কোথায় আবার শুধুই বালি! এর প্রতিবাদে সদ্য তৈরি করা রাস্তাকে গুড়িয়ে দিল গ্রামবাসীরা।শনিবার বিকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায় পুরুলিয়ার বাঘমুন্ডি থানার অন্তর্গত কড়েং গ্ৰামে। সেখানকার বাসিন্দা দীনেশ মাহাতো ও সঞ্জয় মাহালির অভিযোগ, কড়েং প্রাথমিক বিদ্যালয় থেকে গ্রামের দিকে প্রায় ৩০০ মিটার পাকা রাস্তার ঢালাইয়ের কাজ চলছে। কিন্তু, শুক্রবার রাস্তার যেটুকু ঢালাই করা হয়েছিল তা পুরোপুরি নিম্নমানের। খুবই খারাপ সামগ্রী দিয়ে ঢালাই হয়েছে বলে অভিযোগ।শুক্রবারই গ্রামের লোকজন একজোট হয়ে প্রতিবাদ জানান। সকলের একটাই দাবি, রাস্তা নির্মাণে ব্যবহার করতে হবে ভাল মানের সামগ্রী। গ্রামবাসীদের বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ রাস্তাও বন্ধ হয়ে যায়। বিক্ষোভের খবর পেয়ে এলাকায় আসেন বিডিও। আসেন প্রশাসনের আরও অনেক আধিকারিকও। গোটা বিষয়টি সরজমিনে খতিয়েও দেখেন। এরইমধ্যে বিকালে ফের আসরে নামেন গ্রামবাসীরা। যে ঢালাইয়ের অংশে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছিল তার উপর দিয়ে ট্রাক্টর দিয়ে লাঙল চালিয়ে দেয় গ্রামবাসীরা।
সম্পর্কিত খবর
পুরুলিয়া
সাহিত্যের পাতায় মানসিক শান্তির সন্ধান, শরৎচন্দ্রের লেখায় বিবলিওথেরাপির অনন্য দিশা
সাইবার প্রতারণা চক্রে বড়সড় সাফল্য পুরুলিয়া পুলিশের, গ্রেফতার ৫!
সাইবার প্রতারণার একটি সন্দেহভাজন চক্রের বিরুদ্ধে তদন্তে বড়সড় সাফল্য পেল পুরুলিয়া জেলা সাইবার ক্রাইম পুলিশ। পুরুলিয়া ও পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা থেকে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।সাইবার পোর্টাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ দুটি মামলা রুজু হয়। এরপর সন্দেহজনক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ATM লেনদেন, মোবাইলের কল লোকেশন এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখে তদন্ত শুরু করেন সাইবার ক্রাইম থানার আধিকারিকরা।তদন্তের সূত্র ধরে ২ সেপ্টেম্বর আয়ুষ সিনহা (১৯)-কে গ্র
পুরুলিয়ার বাঘমুণ্ডিতে পুলিশের বড়সড় অভিযান, ৪৫৯ কেজি সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট (Poppy straw) উদ্ধার!
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট উদ্ধার করল পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার পুলিশ। ২০ আগস্ট বৃহস্পতিবার গভীর রাতে ঝালদা–বালরামপুর সড়কের SH-4-এ নাকা চেকিং চালিয়ে একটি স্করপিও গাড়ি আটক করা হয়। তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার হয় ৪৫৯.১৪ কেজি (Poppy straw) সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০ আগস্ট বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পাওয়ার পর SH-4-এ নাকা চেকিং শুরু করা হয়। রাত প্রায় ১২টা ৫৫ মিনিট নাগাদ একটি স্করপ