পুরুলিয়ার ৬.৭ লক্ষ মেট্রিক টন বিরল প্রাকৃতিক সম্পদের খোঁজ এবং হাজার কোটির সম্পত্তি!
পশ্চিম বাংলায় মিলল বিরল রত্নের সন্ধান (Rare Earth)! এবার চিনা গুপ্তধন পাওয়া যাবে পুরুলিয়ায়। কালাপাথর-রঘুডিহি ব্লকে রেয়ার আর্থ এলিমেন্টের মজুতের খোঁজ মিলেছে বলে খবর। জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (জিএসআই) খনন ও জরিপে জানা গিয়েছে, এখানে প্রায় ৬.৭ লক্ষ মেট্রিক টন রেয়ার আর্থ এলিমেন্ট রয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ১ লক্ষ ৪০ হাজার কোটি টাকা।রেয়ার আর্থ এলিমেন্টই মানুষকে রঙিন টিভি দেখার সুযোগ করে দিয়েছে। এটি মূলত ১৭ ধরনের বিশেষ মৌল (Rare Earth)। যা ইলেকট্রনিক পণ্য, নবায়নযোগ্য শক্তি
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম বাংলায় মিলল বিরল রত্নের সন্ধান (Rare Earth)! এবার চিনা গুপ্তধন পাওয়া যাবে পুরুলিয়ায়। কালাপাথর-রঘুডিহি ব্লকে রেয়ার আর্থ এলিমেন্টের মজুতের খোঁজ মিলেছে বলে খবর। জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (জিএসআই) খনন ও জরিপে জানা গিয়েছে, এখানে প্রায় ৬.৭ লক্ষ মেট্রিক টন রেয়ার আর্থ এলিমেন্ট রয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ১ লক্ষ ৪০ হাজার কোটি টাকা।রেয়ার আর্থ এলিমেন্টই মানুষকে রঙিন টিভি দেখার সুযোগ করে দিয়েছে। এটি মূলত ১৭ ধরনের বিশেষ মৌল (Rare Earth)। যা ইলেকট্রনিক পণ্য, নবায়নযোগ্য শক্তি উৎপাদন, প্রতিরক্ষা সরঞ্জাম এবং উন্নত প্রযুক্তি নির্ভর শিল্পে ব্যবহৃত হয়। বর্তমান সময়ে এই মৌল ছাড়া এগিয়ে চলা অসম্ভব, সমস্ত প্রযুক্তি নির্ভর জিনিসে এটির প্রয়জনীয়তা বিদ্যমান।

বিশ্বে উপস্থিত এই মৌলের ৯০ শতাংশ শুধু পাওয়া যায় চিনে। তাই চিনের বাড়বাড়ন্তের নেপথ্যে এর অবদান যে কম নয় তা বলাই যায়। এবার এমন দামি সম্পদের (Rare Earth) খোঁজ পাওয়া গিয়েছে ভারতের একাধিক রাজ্যে। রেরার আর্থ এলিমেন্ট অর্থাৎ বিরল মৃত্তিকা মৌল, বিশ্বে যার বড় অংশের ভাণ্ডার রয়েছে চিনে। মার্কিন মুলুকে যেটুকু ভাণ্ডার রয়েছে তা আমেরিকার চলে না। অত্যাধুনিক বিশ্বে এই খনিজ ছাড়া এতটুকু এগোনোর উপায় নেই। এর মধ্যে রয়েছে ১৭টি বিশেষ মৌল, যার মধ্যে ১৫টিকে একসঙ্গে ল্যান্থানাউস বলা হয়। এই মৌলের খোঁজ পৃথিবীকে রঙিন টিভি দেখার সুযোগ করে দিয়েছিল। এখন মোবাইল থেকে ল্যাপটপ, যাবতীয় ইলেকট্রনিক্স, ইলেকট্রিকে চলা গাড়ি, যুদ্ধবিমান, নিউক্লিয়ার সাবমেরিন, সাধারণ বিমানের ইঞ্জিন, জলবিদ্যুৎ উৎপাদনকারী টারবাইন সবেতেই এই মৌল লাগে। তাই চিনের বাড়বাড়ন্ত। আমেরিকা শুল্কের ভয় দেখালেই চিন রেয়ার আর্থ এলিমেন্টের রফতানি বন্ধের জুজু দেখায়। এবার এমন দামি জিনিসের খোঁজ মিলেছে ভারতেও। কেন্দ্রীয় কয়লামন্ত্রী জানিয়েছেন অন্ধ্র প্রদেশ, ওড়িশা তামিলনাড়ু, কেরল, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, গুজরাটের সঙ্গে তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গেরও। গোটা দেশে পরিমাণ প্রায় ৮.৫২ মিলিয়ন টন। ইতিমধ্যেই পুরুলিয়াতে খোঁড়াখুঁড়ি করেছে জিএসআই। কেন্দ্রীয় কয়লামন্ত্রকের দাবি, রাজ্য সরকারের তরফে এখনও নিলাম প্রক্রিয়া শুরু করার জন্য প্রয়োজনীয় তথ্য পাঠানো হয়নি। রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের প্রশ্নের জবাবে মন্ত্রক জানিয়েছে, তথ্যের অভাবে নিলাম কার্যক্রম আটকে রয়েছে।
সম্পর্কিত খবর
পুরুলিয়া
সাহিত্যের পাতায় মানসিক শান্তির সন্ধান, শরৎচন্দ্রের লেখায় বিবলিওথেরাপির অনন্য দিশা
সাইবার প্রতারণা চক্রে বড়সড় সাফল্য পুরুলিয়া পুলিশের, গ্রেফতার ৫!
সাইবার প্রতারণার একটি সন্দেহভাজন চক্রের বিরুদ্ধে তদন্তে বড়সড় সাফল্য পেল পুরুলিয়া জেলা সাইবার ক্রাইম পুলিশ। পুরুলিয়া ও পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা থেকে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।সাইবার পোর্টাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ দুটি মামলা রুজু হয়। এরপর সন্দেহজনক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ATM লেনদেন, মোবাইলের কল লোকেশন এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখে তদন্ত শুরু করেন সাইবার ক্রাইম থানার আধিকারিকরা।তদন্তের সূত্র ধরে ২ সেপ্টেম্বর আয়ুষ সিনহা (১৯)-কে গ্র
পুরুলিয়ার বাঘমুণ্ডিতে পুলিশের বড়সড় অভিযান, ৪৫৯ কেজি সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট (Poppy straw) উদ্ধার!
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট উদ্ধার করল পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার পুলিশ। ২০ আগস্ট বৃহস্পতিবার গভীর রাতে ঝালদা–বালরামপুর সড়কের SH-4-এ নাকা চেকিং চালিয়ে একটি স্করপিও গাড়ি আটক করা হয়। তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার হয় ৪৫৯.১৪ কেজি (Poppy straw) সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০ আগস্ট বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পাওয়ার পর SH-4-এ নাকা চেকিং শুরু করা হয়। রাত প্রায় ১২টা ৫৫ মিনিট নাগাদ একটি স্করপ