বিশ্বজয়ের স্বপ্নে আরও এক ধাপ এগোলেন পশ্চিম মেদিনীপুরের গর্ব আফরিন জাবি!

বিশ্বজয়ের স্বপ্নে আরও এক ধাপ এগোলেন পশ্চিম মেদিনীপুরের গর্ব আফরিন জাবি!

সেখ ওয়ারেশ আলী : ইংলিশ চ্যানেল জয় করে ইতিমধ্যেই দেশ তথা পশ্চিম মেদিনীপুরের নাম আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল করেছেন ওপেন-ওয়াটার সাঁতারু আফরিন জাবি। এবার তাঁর লক্ষ্য বিশ্বের অন্যতম কঠিন ম্যারাথন সাঁতারের চ্যালেঞ্জ— যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্রশান্ত মহাসাগরে অবস্থিত ক্যাটালিনা চ্যানেল

প্রায় ৩৩ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল ওপেন-ওয়াটার সাঁতারুদের কাছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও কঠিন পরীক্ষাগুলির একটি।তবে এই স্বপ্নপূরণের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থসংকট। ক্যাটালিনা চ্যানেলে অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রায় ২৮ লক্ষ টাকা, যা বহন করা আফরিনের পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই সরকার, কর্পোরেট সংস্থা এবং সমাজের সহৃদয় মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন আফরিন ও তাঁর পরিবার।এই কঠিন সময়ে আফরিনের পাশে দাঁড়িয়েছে রশ্মি গ্রুপ। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা-র উপস্থিতিতে রশ্মি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ভাস্কর চৌধুরী আফরিনের হাতে ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন। এই অনুদান তাঁর স্বপ্নপূরণের পথে বড় উৎসাহ হলেও, এখনও প্রয়োজনীয় অর্থের একটি বড় অংশ সংগ্রহ করা বাকি।

আফরিন বলেন, "স্পনসরশিপ ছাড়া আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া কার্যত অসম্ভব। ক্যাটালিনা চ্যানেল অভিযানে প্রায় ২৮ লক্ষ টাকা ব্যয় হবে। অর্থের অভাবে ৩১ জুলাইয়ের নির্ধারিত স্লট বাতিল করে সেপ্টেম্বর মাসে পিছিয়ে দিতে হয়েছে। যদি আরও সংস্থা ও সহৃদয় মানুষ এগিয়ে না আসেন, তাহলে হয়তো এই স্বপ্ন মাঝপথেই থেমে যাবে।"তিনি আরও জানান, ক্যাটালিনা চ্যানেলের সাঁতার সাধারণত সন্ধ্যার পর শুরু হয় এবং গভীর রাত পর্যন্ত চলে। দীর্ঘদিনের কঠোর অনুশীলন ও প্রস্তুতির উপর ভরসা রেখে আফরিন আশাবাদী, তিনি প্রায় ১০ ঘণ্টার মধ্যেই এই কঠিন চ্যালেঞ্জ সফলভাবে সম্পন্ন করতে পারবেন।এখন পশ্চিম মেদিনীপুরবাসীর একটাই প্রত্যাশা— আরও বেশি শিল্পসংস্থা, প্রতিষ্ঠান ও শুভানুধ্যায়ীরা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে মেদিনীপুরের এই কৃতি কন্যা বিশ্বের অন্যতম কঠিন ওপেন-ওয়াটার সাঁতার ক্যাটালিনা চ্যানেল জয় করে আবারও ভারতের তেরঙ্গাকে আন্তর্জাতিক মঞ্চে গর্বের সঙ্গে উড়িয়ে দিতে পারবেন।

Read more

'প্রশ্নফাঁসে নষ্ট হচ্ছে পড়ুয়াদের ভবিষ্যৎ'—সংসদে বিল পাসের পর বড় বার্তা প্রধানমন্ত্রী মোদীর!

'প্রশ্নফাঁসে নষ্ট হচ্ছে পড়ুয়াদের ভবিষ্যৎ'—সংসদে বিল পাসের পর বড় বার্তা প্রধানমন্ত্রী মোদীর!

নিজস্ব সংবাদদাতা : পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬ সংসদের দুই কক্ষেই পাস হওয়ার পরই দেশবাসীর উদ্দেশে

By Biplabi Sambad Darpan
বদলির দিনে চোখের জলে বিদায়! প্রিয় দিদিমণিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল খুদে পড়ুয়ারা, আবেগে ভাসল গোটা স্কুল!

বদলির দিনে চোখের জলে বিদায়! প্রিয় দিদিমণিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল খুদে পড়ুয়ারা, আবেগে ভাসল গোটা স্কুল!

অরিন্দম চক্রবর্তী : দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে খড়গপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পাঁচবেড়িয়া পীর লোহানীয়া প্রাইমারি স্কুলে নিষ্ঠার সঙ্

By Biplabi Sambad Darpan
পশ্চিম মেদিনীপুরে জনগণনা ২০২৭-এর প্রস্তুতি শুরু, প্রথমবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে গণনা!

পশ্চিম মেদিনীপুরে জনগণনা ২০২৭-এর প্রস্তুতি শুরু, প্রথমবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে গণনা!

সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুর জেলায় ভারতের জনগণনা ২০২৭-এর প্রথম পর্যায়ের প্রস্তুতি শুরু হয়েছে। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে এ সং

By Biplabi Sambad Darpan
এম্বোলোর লাল কার্ড কি সঠিক? IFAB-এর পর এবার মুখ খুলল ফিফা

এম্বোলোর লাল কার্ড কি সঠিক? IFAB-এর পর এবার মুখ খুলল ফিফা

নিজস্ব সংবাদদাতা:২০২৬ ফুটবল বিশ্বকাপের আর্জেন্টিনা বনাম সুইৎজারল্যান্ড কোয়ার্টার ফাইনালের বিতর্কিত VAR সিদ্ধান্ত নিয়ে নতুন

By Biplabi Sambad Darpan