অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পদ্মশ্রী পেলেন বীরভূমের রতন কাহার!

রতন কাহার মূলত ভাদুগানের শিল্পী। ভাদুগান গেয়েই তাঁর গানের দুনিয়ায় পথচলা শুরু হয়েছিল। বীরভূমের সিউড়ির বাসিন্দা তিনি। ১৯৭২ সালে তাঁর গান প্রথম রেডিওতে রেকর্ড করা হয়। সেসময় পারিশ্রমিক হিসাবে রতন কাহার পেয়েছিলেন ৭৭ টাকা ১৫ পয়সা। পরবর্তী সময়ে বিভিন্ন ধারার লোকগান গেয়েছেন রতন কাহার।ঘোষণা করা হয়েছে পদ্ম পুরস্কার প্রাপকদের নাম। এরাজ্য থেকে একাধিক শিল্পী ‘পদ্ম’ পুরস্কারে সম্মানিত। কেউ পদ্মশ্রী, কেউ পদ্মভূষণ, আবার কেউ পদ্মবিভূষণ পাচ্ছেন। পদ্মশ্রী পুরস্কার পেলেন লোকসংগীত শিল্পী রতন কাহা

পদ্মশ্রী পেলেন  বীরভূমের রতন কাহার!

নিজস্ব সংবাদদাতা : রতন কাহার মূলত ভাদুগানের শিল্পী। ভাদুগান গেয়েই তাঁর গানের দুনিয়ায় পথচলা শুরু হয়েছিল। বীরভূমের সিউড়ির বাসিন্দা তিনি। ১৯৭২ সালে তাঁর গান প্রথম রেডিওতে রেকর্ড করা হয়। সেসময় পারিশ্রমিক হিসাবে রতন কাহার পেয়েছিলেন ৭৭ টাকা ১৫ পয়সা। পরবর্তী সময়ে বিভিন্ন ধারার লোকগান গেয়েছেন রতন কাহার।ঘোষণা করা হয়েছে পদ্ম পুরস্কার প্রাপকদের নাম। এরাজ্য থেকে একাধিক শিল্পী ‘পদ্ম’ পুরস্কারে সম্মানিত। কেউ পদ্মশ্রী, কেউ পদ্মভূষণ, আবার কেউ পদ্মবিভূষণ পাচ্ছেন। পদ্মশ্রী পুরস্কার পেলেন লোকসংগীত শিল্পী রতন কাহার। তিনি ‘বড়লোকের বেটি লো লম্বা লম্বা চুল’ গানের স্রষ্টা। এই গানটি শোনেননি এমন মানুষ হয়তো খুব কম পাওয়া যাবে বাংলায়। এমনকি এই গানের রিমিক্সও হয়েছে। তা জনপ্রিয়তাও পেয়েছে। কিন্তু এই গানের স্রষ্টা কে, তা অনেকেই জানেন না। বীরভূমের রতন কাহার এই গানের স্রষ্টা। যিনি প্রচারের আলো থেকে সবসময় দূরেই রয়েছেন। অবশেষে তিনি তাঁর প্রাপ্য সম্মান পেলেন।পরবর্তী সময়ে বিভিন্ন ধারার লোকগান গেয়েছেন রতন কাহার। ভাদু ছাড়াও টুসু, ঝুমুর, আলকাব গানেও খ্যাতি রয়েছে রতন কাহারের। এখনও পর্যন্ত ২৫০টি গান লিখেছেন তিনি। যার মধ্যে জনপ্রিয় ‘বড়লোকের বিটি লো’।


সম্পর্কিত খবর

সাধারণ মানুষ যখন ক্ষেপে যায়! চেয়ারে কেষ্ট, সামনে ভাঙচুর—হাতজোড় অনুব্রত! বীরভূম

সাধারণ মানুষ যখন ক্ষেপে যায়! চেয়ারে কেষ্ট, সামনে ভাঙচুর—হাতজোড় অনুব্রত!

সিউড়িতে অনুব্রত মণ্ডলকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের ঘটনায় তিন যুবক আটক। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের রাজনৈতিক মহলে। ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি চেয়ারে বসে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর সামনেই টেবিল, চেয়ার, এসি ও জানলার কাচ ভাঙচুর করছেন কয়েকজন যুবক।ভিডিয়োয় অনুব্রতকে বলতে শোনা যায়, “আমার একটা কথা শোন…”। জবাবে এক যুবক তাঁকে থামিয়ে দিয়ে গত ১৫ বছর ধরে অত্যাচারের অভিযোগ তোলে। অন্য এক যুবককে অনুব্রতর কলার ধরে প্রশ্ন করতে শোনা যায়, “লোকগুলোকে কেন মেরে এসেছিলে?” তাঁকে

সিউড়ির অফিসে অনুব্রতকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের মাঝে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা! বীরভূম

সিউড়ির অফিসে অনুব্রতকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের মাঝে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা!

কাচের শিশি, টেবিল-চেয়ার ও এসি ভাঙচুরের অভিযোগ; ভাইরাল ভিডিওতে উত্তেজনাকর পরিস্থিতির ছবি! ৩০শে সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় সিউড়িতে নিজের অফিসেই উত্তেজনাকর পরিস্থিতির মুখে পড়লেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। অভিযোগ, কয়েকজন যুবক তাঁর অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। কাচের শিশি থেকে শুরু করে টেবিল-চেয়ার এবং এসি—অফিসের একাধিক সামগ্রী ভাঙচুর করা হয়েছে বলে দাবি।ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ভাঙচুরের পর অফিসের ভিতর ধ্বংসস্তূপের মতো পরিস্থিতির মধ্যে চেয়ারে

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নতুন নিয়ম, গর্ভগৃহে প্রবেশ নিষেধ! বীরভূম

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নতুন নিয়ম, গর্ভগৃহে প্রবেশ নিষেধ!

কৌশিকী অমাবস্যাকে ঘিরে প্রতি বছরই ভক্তদের ঢল নামে তারাপীঠে। রাজ্যের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও বহু মানুষ এই সময়ে তারাপীঠে পুজো দিতে আসেন। এ বছর কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে তারাপীঠ মন্দিরে বেশ কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে। মন্দিরে ভিড় ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এবার কৌশিকী অমাবস্যার সময় গর্ভগৃহে কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না।তারাপীঠ মন্দিরকে কেন্দ্র করে এ বছর ৫ কোটি টাকার ফান্ড বরাদ্দের কথাও জানা গিয়েছে। প্রতি বছর কৌশিকী অমাবস্যায় ভক্তদের গর্ভগৃহে প্রবেশ করে বিগ্রহ দর্শন