এবিটিএ-এর উদ্যোগে আড়শা ব্লকের সেরাদের সংবর্ধনা!
৩০শে মে, শুক্রবার নিখিল বঙ্গ শিক্ষক সমিতি(এবিটিএ) পুরুলিয়া জেলা শাখার উদ্যোগে জেলার সর্বোচ্চ নম্বর প্রাপ্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের পাশাপাশি জেলার প্রতিটি ব্লক ও পৌরসভার সেরা কৃতী ছাত্র-ছাত্রীদের বাড়ি গিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে আড়শা ব্লকের মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ঝুঁঝকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র বৃহস্পতি কুমার (৬২৩) এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত আড়শা উচ্চ বিদ্যালয়ের ছাত্র বিশ্বরূপ মাঝি (৪৬২
নিজস্ব সংবাদদাতা: ৩০শে মে, শুক্রবার নিখিল বঙ্গ শিক্ষক সমিতি(এবিটিএ) পুরুলিয়া জেলা শাখার উদ্যোগে জেলার সর্বোচ্চ নম্বর প্রাপ্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের পাশাপাশি জেলার প্রতিটি ব্লক ও পৌরসভার সেরা কৃতী ছাত্র-ছাত্রীদের বাড়ি গিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে আড়শা ব্লকের মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ঝুঁঝকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র বৃহস্পতি কুমার (৬২৩) এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত আড়শা উচ্চ বিদ্যালয়ের ছাত্র বিশ্বরূপ মাঝি (৪৬২)-কে যথাক্রমে মিশিরডি গ্রাম ও কুদাগাড়া গ্রামে গিয়ে সংবর্ধনা জানানো এবিটিএ-এর পক্ষ থেকে।এই সংবর্ধনা কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমিতির জেলা সম্পাদক ব্যোমকেশ দাস, সমিতির জেলা কোষাধ্যক্ষ তথা আড়শা অঞ্চল শাখার সম্পাদক ফাল্গুনী কুন্ডু, নেতৃত্ব গোবিন্দ মাঝি, তুষারক্রান্তি গঁরাই, বংশীধর মন্ডল,অর্জুন নস্কর প্রমুখ। কৃতি ছাত্রদের হাতে সমিতির পক্ষ থেকে ফুলের স্তবক, শংসাপত্র ,বই, পেন ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয় এবং ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতে পড়াশোনা সংক্রান্ত যে কোন প্রকার সমস্যায় সমিতি নিজেদের সামর্থ্য মতো পাশে থাকবে এই আশ্বাস জানানো হয়।
সম্পর্কিত খবর
পুরুলিয়া
সাহিত্যের পাতায় মানসিক শান্তির সন্ধান, শরৎচন্দ্রের লেখায় বিবলিওথেরাপির অনন্য দিশা
সাইবার প্রতারণা চক্রে বড়সড় সাফল্য পুরুলিয়া পুলিশের, গ্রেফতার ৫!
সাইবার প্রতারণার একটি সন্দেহভাজন চক্রের বিরুদ্ধে তদন্তে বড়সড় সাফল্য পেল পুরুলিয়া জেলা সাইবার ক্রাইম পুলিশ। পুরুলিয়া ও পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা থেকে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।সাইবার পোর্টাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ দুটি মামলা রুজু হয়। এরপর সন্দেহজনক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ATM লেনদেন, মোবাইলের কল লোকেশন এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখে তদন্ত শুরু করেন সাইবার ক্রাইম থানার আধিকারিকরা।তদন্তের সূত্র ধরে ২ সেপ্টেম্বর আয়ুষ সিনহা (১৯)-কে গ্র
পুরুলিয়ার বাঘমুণ্ডিতে পুলিশের বড়সড় অভিযান, ৪৫৯ কেজি সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট (Poppy straw) উদ্ধার!
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট উদ্ধার করল পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার পুলিশ। ২০ আগস্ট বৃহস্পতিবার গভীর রাতে ঝালদা–বালরামপুর সড়কের SH-4-এ নাকা চেকিং চালিয়ে একটি স্করপিও গাড়ি আটক করা হয়। তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার হয় ৪৫৯.১৪ কেজি (Poppy straw) সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০ আগস্ট বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পাওয়ার পর SH-4-এ নাকা চেকিং শুরু করা হয়। রাত প্রায় ১২টা ৫৫ মিনিট নাগাদ একটি স্করপ