অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

রাতের অন্ধকারে মর্মান্তিক পথ দুর্ঘটনা পুরুলিয়ায়!

রাতের অন্ধকারে মর্মান্তিক পথ দুর্ঘটনা পুরুলিয়ায়।শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে নিতুড়িয়া থানা অন্তর্গত পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের ভামুরিয়া মোড়ের কাছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বরাকরের দিকে লরিটি দ্রুত বেগে যাচ্ছিল। সেই সময় প্রথমে একটি যাত্রী বোঝাই টোটোকে ধাক্কা মারে লরিটি। টোটো ছিটকে পড়ে রাস্তার একদিকে। তারপর ধাক্কা মারে মোটরসাইকেলে। পথচারীদেরও ধাক্কা মারে লরিটি। ঘটনায় আহত হন ১১ জন। ঘটনায় ঘাতক লরিটিকে আটক করে নিতুড়িয়া থানার পুলিশ। ঘটনার পর যান নিয়ন্ত্রণের দাবিতে

রাতের অন্ধকারে মর্মান্তিক পথ দুর্ঘটনা পুরুলিয়ায়!

নিজস্ব সংবাদদাতা : রাতের অন্ধকারে মর্মান্তিক পথ দুর্ঘটনা পুরুলিয়ায়।শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে নিতুড়িয়া থানা অন্তর্গত পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের ভামুরিয়া মোড়ের কাছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বরাকরের দিকে লরিটি দ্রুত বেগে যাচ্ছিল। সেই সময় প্রথমে একটি যাত্রী বোঝাই টোটোকে ধাক্কা মারে লরিটি। টোটো ছিটকে পড়ে রাস্তার একদিকে। তারপর ধাক্কা মারে মোটরসাইকেলে। পথচারীদেরও ধাক্কা মারে লরিটি। ঘটনায় আহত হন ১১ জন। ঘটনায় ঘাতক লরিটিকে আটক করে নিতুড়িয়া থানার পুলিশ। ঘটনার পর যান নিয়ন্ত্রণের দাবিতে কিছুক্ষণের জন্য পথ অবরোধ করে স্থানীয়রা। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সম্পর্কিত খবর

সাহিত্যের পাতায় মানসিক শান্তির সন্ধান, শরৎচন্দ্রের লেখায় বিবলিওথেরাপির অনন্য দিশা পুরুলিয়া

সাহিত্যের পাতায় মানসিক শান্তির সন্ধান, শরৎচন্দ্রের লেখায় বিবলিওথেরাপির অনন্য দিশা

সাইবার প্রতারণা চক্রে বড়সড় সাফল্য পুরুলিয়া পুলিশের, গ্রেফতার ৫! পুরুলিয়া

সাইবার প্রতারণা চক্রে বড়সড় সাফল্য পুরুলিয়া পুলিশের, গ্রেফতার ৫!

সাইবার প্রতারণার একটি সন্দেহভাজন চক্রের বিরুদ্ধে তদন্তে বড়সড় সাফল্য পেল পুরুলিয়া জেলা সাইবার ক্রাইম পুলিশ। পুরুলিয়া ও পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা থেকে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।সাইবার পোর্টাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ দুটি মামলা রুজু হয়। এরপর সন্দেহজনক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ATM লেনদেন, মোবাইলের কল লোকেশন এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখে তদন্ত শুরু করেন সাইবার ক্রাইম থানার আধিকারিকরা।তদন্তের সূত্র ধরে ২ সেপ্টেম্বর আয়ুষ সিনহা (১৯)-কে গ্র

পুরুলিয়ার বাঘমুণ্ডিতে পুলিশের বড়সড় অভিযান, ৪৫৯ কেজি সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট  (Poppy straw) উদ্ধার! পুরুলিয়া

পুরুলিয়ার বাঘমুণ্ডিতে পুলিশের বড়সড় অভিযান, ৪৫৯ কেজি সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট (Poppy straw) উদ্ধার!

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট উদ্ধার করল পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার পুলিশ। ২০ আগস্ট বৃহস্পতিবার গভীর রাতে ঝালদা–বালরামপুর সড়কের SH-4-এ নাকা চেকিং চালিয়ে একটি স্করপিও গাড়ি আটক করা হয়। তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার হয় ৪৫৯.১৪ কেজি (Poppy straw) সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০ আগস্ট বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পাওয়ার পর SH-4-এ নাকা চেকিং শুরু করা হয়। রাত প্রায় ১২টা ৫৫ মিনিট নাগাদ একটি স্করপ