Skip to content

বিশ্ব পরিবেশ দিবসে মেদিনীপুর শিশু উদ্যানে আম্রপালি বৃক্ষরোপণ, সবুজ ভবিষ্যতের বার্তা!

নিজস্ব সংবাদদাতা : প্রতিবছর ৫ জুন বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে মেদিনীপুর শিশু উদ্যানে একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে অনুষ্ঠানে আম্রপালি প্রজাতির আমগাছের চারারোপণ করা হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডা. সুদীপ্ত চৌধুরী (অধ্যাপক, হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ), পবিত্র সাউশংকর দাস-সহ স্থানীয় বিজেপি কর্মী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।আয়োজকদের বক্তব্য, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে তোলে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তাই পরিবেশ সংরক্ষণে প্রত্যেক মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন।“আগামীর ভবিষ্যৎ সবুজের সমারোহে এগিয়ে চলুক”— এই বার্তাকে সামনে রেখেই আয়োজিত হয় এই কর্মসূচি। ব্যক্তিগত সচেতনতা থেকেই বড় পরিবর্তনের সূচনা সম্ভব। আসুন, আমরা সবাই আরও বেশি করে গাছ লাগাই, প্রকৃতিকে রক্ষা করি এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর পৃথিবী গড়ে তুলি।

Latest