শিলিগুড়ি পানিট্যাঙ্কি সীমান্তে হাই অ্যালার্ট!
অশান্ত হয়ে উঠেছে প্রতিবেশী দেশ নেপাল। এর জেরে ভারত–নেপাল সীমান্তজুড়ে কড়া নজরদারি শুরু করেছে সীমান্তরক্ষী বাহিনী। বিশেষ করে দার্জিলিং জেলার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার পানিট্যাংকি সীমান্তে জারি হয়েছে হাই অ্যালার্ট। পরিস্থিতি স্বচক্ষে পরিদর্শন করতে মঙ্গলবার বিকেলে সীমান্ত এলাকায় পৌঁছান উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব। সীমান্ত সুরক্ষা ব্যবস্থা ও নিরাপত্তার খুঁটিনাটি খতিয়ে দেখেন তিনি। স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠকও করেন বলে সূত্রের খবর। প্রতিবেশীর দেশের এই পরিস্থিতির কারণে ব
নিজস্ব সংবাদদাতা : অশান্ত হয়ে উঠেছে প্রতিবেশী দেশ নেপাল। এর জেরে ভারত–নেপাল সীমান্তজুড়ে কড়া নজরদারি শুরু করেছে সীমান্তরক্ষী বাহিনী। বিশেষ করে দার্জিলিং জেলার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার পানিট্যাংকি সীমান্তে জারি হয়েছে হাই অ্যালার্ট। পরিস্থিতি স্বচক্ষে পরিদর্শন করতে মঙ্গলবার বিকেলে সীমান্ত এলাকায় পৌঁছান উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব। সীমান্ত সুরক্ষা ব্যবস্থা ও নিরাপত্তার খুঁটিনাটি খতিয়ে দেখেন তিনি। স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠকও করেন বলে সূত্রের খবর।

প্রতিবেশীর দেশের এই পরিস্থিতির কারণে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য সিল করে দেওয়া হল বিহারের কিশনগঞ্জ-নেপাল সীমান্তবর্তী গলগলিয়ার ভাতগাঁও বর্ডার।

তবে সূত্রের খবর, নেপালে আটক ভারতীয়রা এবং ভারতে আটক নেপালের নাগরিকরা যাবতীয় নথিপত্র দেখালে যৌথবাহিনী চলাচলের অনুমতি দিচ্ছে। পাশাপাশি জয়নগর থেকে নেপালের জনকপুরের মধ্যে যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ভারতীয় রেল।

বন্ধ রয়েছে পাটনা ও বুদ্ধগয়া থেকে কাঠমান্ডু পর্যন্ত চলাচলকারী ভারত-নেপাল মৈত্রী বাস।সিল করা হয়েছে বিহারের ৬টি জেলার নেপাল সীমান্ত। তবে এখনও পর্যন্ত দীঘলব্যাংক, টেরাগছ ও অন্যান্য নেপাল সীমান্ত সিল করা হয়নি। কিশনগঞ্জের পুলিশ সুপার সাগর কুমার জানিয়েছেন, কিশনগঞ্জের নেপাল সীমান্তবর্তী এলাকায় এখনও পর্যন্ত স্বাভাবিক ও শান্তই রয়েছে।
সম্পর্কিত খবর
দেশ
পঞ্চায়েত প্রকল্পের টাকা পাওয়ার নিয়মে বড় বদলের ইঙ্গিত, বাধ্যতামূলক নয় আধার! বিকল্প হতে পারে ভোটার কার্ড ও বায়োমেট্রিক
সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার কার্ডের বাধ্যবাধকতা তুলে দেওয়ার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী রাজীবরঞ্জন সিং ওরফে লালন সিং। এবার থেকে আধার কার্ডের পরিবর্তে ভোটার কার্ড ও বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে সরকারি প্রকল্পের টাকা পাওয়ার ব্যবস্থা চালু হতে পারে। খুব শীঘ্রই এই সংক্রান্ত নিয়মে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও কোন কোন প্রকল্পে এই নতুন নিয়ম কার্যকর হবে এবং কবে থেকে তা চালু হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।গত ৩০ অক্টোবর দিল্লি
বিগ বি-র বাড়ি ‘জলসা’য় নিরাপত্তার কড়াকড়ি, বুলেটপ্রুফ আবরণের আড়ালে রবিবারের সাক্ষাৎ!
প্রতি রবিবারের মতো এবারও মুম্বইয়ের জুহুতে নিজের বাসভবন ‘জলসা’-র বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা দিলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। তবে এদিনের দৃশ্য ছিল কিছুটা অন্যরকম। দীর্ঘদিনের পরিচিত প্রথা বজায় রাখলেও এবার কড়া নিরাপত্তার মধ্যে ভক্তদের অভিবাদন জানাতে দেখা গেল ৮৩ বছর বয়সি অভিনেতাকে। তাঁর নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় বিশেষ স্বচ্ছ বুলেটপ্রুফ ঘেরাটোপ।সংবাদ সংস্থা আইএএনএস-এর হাতে আসা ভিডিওতে দেখা গিয়েছে, একটি উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে স্বচ্ছ বুলেটপ্রুফ আবরণের আড়াল থেকে ভক
দেশ
পরকীয়ার জেরে স্বামীকে খুন! দুই প্রেমিকের সঙ্গে গ্রেপ্তার স্ত্রী
পরকীয়ার সম্পর্কের জেরে ভয়াবহ পরিণতি! দুই প্রেমিকের সঙ্গে যোগসাজশ করে স্বামীকে খুন করার অভিযোগ উঠল এক যুবতীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার কামারেড্ডি জেলায়। ঘটনায় মৃতের স্ত্রী এবং তাঁর দুই প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত যুবকের নাম গুম্মাডি কাশীরাম (২৬)। গত ২৩ অক্টোবর হনমাজিপেট গ্রামের পাচেরা চেরুভু পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। প্রথমে দুর্ঘটনাজনিত মৃত্যু মনে করা হলেও ময়নাতদন্তে গলায় দড়ির চিহ্ন মেলায় খুনের রহস্য সামনে আসে।পুলিশের দাবি, স্ত্রী গুম্মাডি সব