নেপালে আইআইটি-র অফশোর ক্যাম্পাস গড়বে ভারত, বড় ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর!
নিজস্ব সংবাদদাতা : ভারত ও নেপালের শিক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে নেপালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT)-র একটি অফশোর ক্যাম্পাস স্থাপনের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহের ভারত সফরকালে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়। দুই দেশের যৌথ ভিশন ডকুমেন্টের অংশ হিসেবে এই উদ্যোগের লক্ষ্য ‘উন্নত ভারত’ ও ‘সমৃদ্ধ নেপাল’ গঠনের স্বপ্নকে আরও সুদৃঢ় করা।

শুধু আইআইটি ক্যাম্পাস স্থাপনই নয়, নেপালে একটি স্টার্টআপ ইনকিউবেটর ও ইনোভেশন হাব গড়ে তোলার উদ্যোগও নিয়েছে ভারত। এর ফলে নেপালের তরুণ প্রজন্ম নতুন উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর উদ্যোগ ও ব্যবসা গড়ে তোলার সুযোগ পাবে। পাশাপাশি প্রয়োজনীয় অর্থায়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতেও মিলবে সহায়তা।

এছাড়াও নেপালি শিক্ষার্থীদের ভারতে উচ্চশিক্ষার সুযোগ আরও প্রসারিত করতে আইন ও প্রযুক্তি বিষয়ে বৃত্তির পরিসর বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।এই উদ্যোগ বাস্তবায়িত হলে ভারত ও নেপালের মধ্যে শিক্ষা, গবেষণা, প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে।
সম্পর্কিত খবর
দেশ
মোদি ও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের হাত ধরে একাধিক প্রকল্পের উদ্বোধন!
দেশ
আবেগঘন বিদায়! প্রয়াত TVK বিধায়ক ভি এস বাবুর শেষযাত্রায় কাঁধ দিলেন মুখ্যমন্ত্রী বিজয়, খালি পায়ে হাঁটলেন শববাহী গাড়ির পাশে!
দেশ