মোদি ও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের হাত ধরে একাধিক প্রকল্পের উদ্বোধন!
নিজস্ব সংবাদদাতা : ভারত ও নেপালের মধ্যে যোগাযোগ, বাণিজ্য ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।সোমবার দুই প্রধানমন্ত্রী যৌথভাবে সরযূ-কামলা এক্সপ্রেসের সূচনা করেন। এই রেল পরিষেবা ভারতের অযোধ্যা ও নেপালের জনকপুরের মধ্যে আন্তঃসীমান্ত যোগাযোগের নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করা হচ্ছে।

এদিন মহাকালী নদীর উপর ভারতের ধারচুলা ও নেপালের দারচুলাকে সংযুক্তকারী যান চলাচলযোগ্য সেতু এবং মোতিহারি-আমলেখগঞ্জ পাইপলাইনের দ্বিতীয় পর্যায়েরও উদ্বোধন করেন দুই রাষ্ট্রনেতা।সরযূ-কামলা এক্সপ্রেসের সূচনা বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, অযোধ্যা ভগবান রামের জন্মস্থান এবং জনকপুর দেবী সীতার জন্মস্থান হিসেবে পরিচিত। দুই দেশের এই গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে রেল যোগাযোগ ভারত-নেপাল সম্পর্ককে আরও নিবিড় করবে।

পাশাপাশি বনবাসায় একটি সমন্বিত চেকপোস্ট, নেপালের ঝাপায় একটি গ্রিনফিল্ড তেল সংরক্ষণ টার্মিনাল এবং কোশি প্রদেশে 669 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন লোয়ার অরুণ জলবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুই প্রধানমন্ত্রী।এছাড়াও রেলওয়ে প্রযুক্তি এবং গতিশক্তি পোর্টালের কার্যপ্রণালী প্রত্যক্ষ করেন তাঁরা।
সম্পর্কিত খবর
দেশ
নেপালে আইআইটি-র অফশোর ক্যাম্পাস গড়বে ভারত, বড় ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর!
দেশ
আবেগঘন বিদায়! প্রয়াত TVK বিধায়ক ভি এস বাবুর শেষযাত্রায় কাঁধ দিলেন মুখ্যমন্ত্রী বিজয়, খালি পায়ে হাঁটলেন শববাহী গাড়ির পাশে!
দেশ