অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বাঁকুড়া

সময়ে হাসপাতালে পৌঁছাতে না পেরে পথেই মৃত্যু হলো প্রসূতি তাপসী মণ্ডল! বাঁকুড়া

সময়ে হাসপাতালে পৌঁছাতে না পেরে পথেই মৃত্যু হলো প্রসূতি তাপসী মণ্ডল!

সন্তানসম্ভবা হওয়ার পর জয়পুর ব্লকের ডান্নে গ্রামে বাপের বাড়িতেই থাকছিলেন তাপসী মণ্ডল। শুক্রবার সন্ধ্যার পর থেকে শারীরিক সমস্যা শুরু হয় তাপসীর। অসুস্থতা বাড়তে থাকায় তাপসীকে ভোরেই হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। প্রথমে তাপসীকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা থাকলেও প্রসূতির শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাঁকে অনতিদূরে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। বিষ্ণুপুর-আরামবাগ রাজ্য সড়কের জয়পুর হাসপাতাল মোড়ে তাপস

সকালে নাইট গার্ডের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ব্যাপক চাঞ্চল্য বাঁকুড়ায়! বাঁকুড়া

সকালে নাইট গার্ডের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ব্যাপক চাঞ্চল্য বাঁকুড়ায়!

রাতেই এলাকার মন্দিরের কাছে নাইট ডিউটিতে ছিলেন। সেই জায়াগা থেকেই সকালে উদ্ধার হল নাইট গার্ডের রক্তাক্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে জোর শোরগোল বাঁকুড়ার পাতাকোলা এলাকায়। ক্ষোভের বাতাবরণ এলাকায়। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মৃতের ছেলে। জানা গিয়েছে নাজু দালাল নামে প্রায় বছর ৬৫ বয়সের ও প্রৌঢ় দীর্ঘদিন থেকেই এলাকায় নৈশ প্রহরীর কাজ করতেন। তাঁর বাড়ি কেঠারডাঙ্গা এলাকায়। শোকের ছায়া গোটা এলাকায়।

কারামন্ত্রীর পর এবার বিষ্ণুপুরের বিধায়কের চালকল ও অফিসে আয়কর হানা বাঁকুড়া

কারামন্ত্রীর পর এবার বিষ্ণুপুরের বিধায়কের চালকল ও অফিসে আয়কর হানা

সপুত্র কারামন্ত্রীর পর এবার আয়কর দফতরের নজরে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক। বিজেপি থেকে তৃণমূলে যাওয়া বিষ্ণুপুরের বিধায়কের চালকল ও অফিসে আয়কর হানা (Income Tax Raid)। বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের চালকল ও অফিসে তল্লাশি।২০২১-এর ৩০ অগাস্ট বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দেন তন্ময় ঘোষ। বিষ্ণুপুর হাইস্কুল মোড়ে লজ রয়েছে বিধায়ক তন্ময় ঘোষের। এদিন সেখানেই তাঁর অফিসে যান আয়কর দফতরের অফিসাররা। বিষ্ণুপুরের চূড়ামণিপুরে বিধায়ক তন্ময় ঘোষের পরিবারের একটি রাইস মিল রয়েছে। তন্ময় ঘোষের রাইস মি

বাঁকুড়ার জঙ্গলে খাবারের সন্ধানে  দাপিয়ে বেড়াচ্ছে দলমা থেকে আসা ৬৯ টি হাতির একটি দল। পশ্চিমবঙ্গ

বাঁকুড়ার জঙ্গলে খাবারের সন্ধানে দাপিয়ে বেড়াচ্ছে দলমা থেকে আসা ৬৯ টি হাতির একটি দল।

বাঁকুড়ার জঙ্গলে খাবারের সন্ধানে দাপিয়ে বেড়াচ্ছে দলমা থেকে আসা ৬৯ টি হাতির একটি দল, এতে ঘুম উড়েছে জঙ্গল সংলগ্ন এলাকার বাসিন্দদের, লোকালয়ে ঢুকে হাতির তাণ্ডব রুখতে তাদের কাছে ট্রাকে করে পৌঁছানো হচ্ছে কুমড়ো, আলু, কলাগাছ। হাতির এই তাণ্ডবে ভীত জেলার কৃষকরা। আগত ৬৯ টি হাতির মধ্যে বড়জোড়া রেঞ্জের এলাকায় ৬৭ টি হাতিকে ইলেকট্রিক ফেন্সিং এর মধ্যে রাখা হয়েছে। হাতিগুলিকে নজরদারি তে রাখতে রীতিমত হিমশিম খাচ্ছে বনদপ্তরও, মধ্য সার্কেলের মুখ্য বনপাল জানিয়েছেন প্রতিদিন কুইন্টাল কুইন্টাল খাবার নির্দিষ্ট জা

সিকিমে কাজে গিয়ে খোঁজ নেই বিষ্ণুপুরের দুই যুবকের! বাঁকুড়া

সিকিমে কাজে গিয়ে খোঁজ নেই বিষ্ণুপুরের দুই যুবকের!

বড় বিপর্যয়ের সাক্ষী থেকেছে সিকিম। এদিকে পুজোর মুখে সিকিমে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন দক্ষিণবঙ্গের বহু পর্যটক। জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে সেনা ও বিপর্যয় মোকাবিলা দল। এদিকে সিকিমে বিপর্যয়ের পর চারদিন কেটে গেলেও এখনও যোগাযোগ করা যায়নি বাঁকড়ার হেত্যাগড়া গ্রামের দুই যুবকের সঙ্গে। চিন্তায় দিন কাটছে পরিবারের। অভিযোগ, তাঁদের খুঁজতে কোনও সহযোগিতা করা হচ্ছে না প্রশাসনের তরফে। এই অভিযোগ তুলেই জাতীয় সড়ক অবরোধ গ্রামবাসীদের। ঘটনায় ব্যাপর চাঞ্চল্য বিষ্ণুপুর ব্লকে। সূত্রের খবর, সিকি

জল ছাড়লো ডিভিসি, একাধিক এলাকা প্লাবিত! পশ্চিম মেদিনীপুর

জল ছাড়লো ডিভিসি, একাধিক এলাকা প্লাবিত!

নিম্নচাপের কারণে বৃষ্টির বিরাম নেই! এরই মধ্যে সোমবারের পর মঙ্গলবার ফের জল ছাড়লো ডিভিসি। এর ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলার নীচু এলাকায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি ও ডিভিসির বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ায় রাজ্যের বেশ কিছু জেলায় প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। ডিভিসি এদিন নিজেদের বিভিন্ন জলাধার থেকে আরও এক লক্ষ দশ হাজার কিউসেক জল ছেড়েছে। মাইথন জলাধার থেকে ছাড়া হয়েছে ৩৫ হাজার কিউসেক জল। পাঞ্চেত জলাধার থেকে ছাড়া হয়েছে ৭৫ হাজার কিউসেক জল। এর