সৃজনশীলতার মেলায় নজর কাড়ল পড়ুয়াদের হাতের কাজ, বার্ষিক অনুষ্ঠানে মুগ্ধ অতিথিরা!
অরিন্দম চক্রবর্তী : খড়্গপুর আইআইটি ক্যাম্পাসের ডিএভি মডেল স্কুলের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল বিদ্যালয়ের খেলার মাঠে। পড়ুয়াদের সৃজনশীলতা, উদ্ভাবনী ভাবনা এবং হাতে-কলমে কাজের দক্ষতার এক বর্ণময় প্রদর্শনীতে পরিণত হয় এদিনের অনুষ্ঠান।বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন জায়গায় সাজিয়ে রাখা হয়েছিল ছাত্রছাত্রীদের তৈরি নানা ধরনের শিল্পকর্ম ও মডেল। ফেলে দেওয়া সামগ্রী এবং কাদা-মাটি ব্যবহার করে তৈরি হস্তশিল্প বিশেষভাবে নজর কাড়ে। ক্যানভাসে ফুটে ওঠে গ্রামীণ জীবনের ছবি ও নানা বিষয়ের রকমারি আঁকা। পাশাপাশি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর-সহ বিশিষ্ট সাহিত্যিকদের গল্প অবলম্বনে তৈরি বিভিন্ন মডেল এবং বিপ্লবীদের হাতে আঁকা ছবিও প্রদর্শিত হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর রেঞ্জের ডিআইজি (আইপিএস) অমিতাভ মাইতি, আইআইটি খড়্গপুরের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিন অধ্যাপক কমল লোচন পানিগ্রাহী, রশ্মি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ভাস্কর চৌধুরী ও হেড এইচআর কৌশিক কুমার আয়ুস, টাটা হিটাচির প্ল্যান্ট হেড তথা ভাইস প্রেসিডেন্ট শশাঙ্ক শেখর।

এছাড়াও উপস্থিত ছিলেন এলএমসি-র চেয়ারম্যান সুজিত কুমার দাশ, ম্যানেজার পাপিয়া মুখার্জি এবং বিদ্যালয়ের প্রিন্সিপাল সুস্মিতা পানিগ্রাহী।পড়ুয়াদের তৈরি শিল্পকর্ম ও বিজ্ঞান মডেল ঘুরে দেখেন অতিথিরা। বিদ্যালয়ের সুন্দর পরিবেশ এবং ছাত্রছাত্রীদের হাতে-কলমে কাজের দক্ষতার প্রশংসা করেন তাঁরা। তাঁদের বক্তব্যে উঠে আসে, এই ধরনের উদ্যোগ পড়ুয়াদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও বাস্তবভিত্তিক শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।অরিন্দম চক্রবর্তী : খড়্গপুর আইআইটি ক্যাম্পাসের ডিএভি মডেল স্কুলের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল বিদ্যালয়ের খেলার মাঠে।

পড়ুয়াদের সৃজনশীলতা, উদ্ভাবনী ভাবনা এবং হাতে-কলমে কাজের দক্ষতার এক বর্ণময় প্রদর্শনীতে পরিণত হয় এদিনের অনুষ্ঠান।বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন জায়গায় সাজিয়ে রাখা হয়েছিল ছাত্রছাত্রীদের তৈরি নানা ধরনের শিল্পকর্ম ও মডেল। ফেলে দেওয়া সামগ্রী এবং কাদা-মাটি ব্যবহার করে তৈরি হস্তশিল্প বিশেষভাবে নজর কাড়ে। ক্যানভাসে ফুটে ওঠে গ্রামীণ জীবনের ছবি ও নানা বিষয়ের রকমারি আঁকা। পাশাপাশি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর-সহ বিশিষ্ট সাহিত্যিকদের গল্প অবলম্বনে তৈরি বিভিন্ন মডেল এবং বিপ্লবীদের হাতে আঁকা ছবিও প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর রেঞ্জের ডিআইজি (আইপিএস) অমিতাভ মাইতি, আইআইটি খড়্গপুরের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিন অধ্যাপক কমল লোচন পানিগ্রাহী, রশ্মি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ভাস্কর চৌধুরী ও হেড এইচআর কৌশিক কুমার আয়ুস, টাটা হিটাচির প্ল্যান্ট হেড তথা ভাইস প্রেসিডেন্ট শশাঙ্ক শেখর। এছাড়াও উপস্থিত ছিলেন এলএমসি-র চেয়ারম্যান সুজিত কুমার দাশ, ম্যানেজার পাপিয়া মুখার্জি এবং বিদ্যালয়ের প্রিন্সিপাল সুস্মিতা পানিগ্রাহী।পড়ুয়াদের তৈরি শিল্পকর্ম ও বিজ্ঞান মডেল ঘুরে দেখেন অতিথিরা। বিদ্যালয়ের সুন্দর পরিবেশ এবং ছাত্রছাত্রীদের হাতে-কলমে কাজের দক্ষতার প্রশংসা করেন তাঁরা। তাঁদের বক্তব্যে উঠে আসে, এই ধরনের উদ্যোগ পড়ুয়াদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও বাস্তবভিত্তিক শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।