অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কেরানিতোলায় হিন্দু যুব বাহিনীর স্বচ্ছতা অভিযান

জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কেরানিতোলায় হিন্দু যুব বাহিনীর স্বচ্ছতা অভিযান

নিজস্ব সংবাদদাতা : 14 নভেম্বর, শনিবার, জগদ্ধাত্রী পুজোর পুণ্যলগ্নে প্রিয় শহর মেদিনীপুরকে সুন্দর, পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখার বার্তা নিয়ে বিশেষ স্বচ্ছতা অভিযানের আয়োজন করা হয়। হিন্দু যুব বাহিনীর উদ্যোগে মেদিনীপুর শহরের কেরানিতোলা এলাকায় এই পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন হয়।উৎসবের আনন্দ ও ধর্মীয় উদযাপনের পাশাপাশি পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

অভিযানে এলাকার পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়।উদ্যোক্তাদের বক্তব্য, উৎসবের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা নিজেদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও নির্মল রাখতে পারি। শহরকে সুন্দর রাখার দায়িত্ব শুধু প্রশাসনের নয়, প্রতিটি নাগরিকেরও।আসুন, উৎসবের আনন্দের পাশাপাশি পরিবেশ রক্ষার অঙ্গীকার করি। সকলে মিলে শপথ নিই—আমাদের প্রিয় মেদিনীপুর শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও দূষণমুক্ত রাখব।