অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং তমলুকে গ্যাস সিলিন্ডার বোঝাই লরি ছিনতাই, চালক-সহ গ্রেফতার 9, উদ্ধার 350টি সিলিন্ডার!

তমলুকে গ্যাস সিলিন্ডার বোঝাই লরি ছিনতাই, চালক-সহ গ্রেফতার 9, উদ্ধার 350টি সিলিন্ডার!

তমলুকে গ্যাস সিলিন্ডার বোঝাই লরি ছিনতাই, চালক-সহ গ্রেফতার 9, উদ্ধার 350টি সিলিন্ডার!

নিজস্ব সংবাদদাতা : পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়ি থেকে গ্যাস সিলিন্ডার বোঝাই 10 চাকার লরি ছিনতাইয়ের ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ। গত 11 নভেম্বরের এই ঘটনায় চালক-সহ মোট 9 জনকে গ্রেফতার করেছে তমলুক থানার পুলিশ।পুলিশ সূত্রে খবর, জিপিএস ও সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তদন্ত চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। লরিতে থাকা 520টি এলপিজি সিলিন্ডারের মধ্যে এখনও পর্যন্ত 350টি উদ্ধার হয়েছে। বাকি 170টি সিলিন্ডারের খোঁজে তল্লাশি চলছে।শনিবার ধৃতদের আদালতে পেশ করা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এদিকে, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা (Angshuman Saha) এই ঘটনা নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন। জিপিএস ও সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তদন্ত শুরু করে। এ দিন ধৃত 9 জনকে আদালতে তোলা হয়। আদালতের পক্ষ থেকে তাদের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। বাকি সিলিন্ডার উদ্ধারের চেষ্টা চলছে।