অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বাঁকুড়া

বাঁকুড়া বিষ্ণুপুরের এক সুপ্রাচীন লোক উৎসব! বাঁকুড়া

বাঁকুড়া বিষ্ণুপুরের এক সুপ্রাচীন লোক উৎসব!

ফাল্গুন সংক্রান্তির দিন সকালবেলায় ঘন্টাকর্ণ বা ঘেঁটু ঠাকুরের বার্ষিক পূজার দিন।প্রতি বছর ফাল্গুনের সংক্রান্তির সকালে এই পূজা অনুষ্ঠিত হয়। কোনো মন্দিরে ঘেঁটু ঠাকুরের পূজা হয় না। পূজা হয় জলাশয়ের পাশে রাস্তার মোড়ে। এই পূজার জন্য আলাদা করে পুরোহিতের দরকার হয় না, গৃহস্থ পুরুষ-মহিলারাই করতে পারে। পূজার জন্যে লাগে মুড়িভাজার পুরোনো ঝুলকালিমাখা একটি মাটির খোলা (‘কেলে হাড়ি’), তেল হলুদে চোবানো ছোট বস্ত্রখণ্ড, তিনটি কড়ি, ছোট ছোট তিনটি গোবর দিয়ে পাকানো পিণ্ড, ঘেঁটু ফুল, সিঁ

বিষ্ণুপুর সোনামুখি ব্লকের পাঁচাল গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ! বাঁকুড়া

বিষ্ণুপুর সোনামুখি ব্লকের পাঁচাল গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ!

সোনামুখী, বিষ্ণুপুর, ওন্দা ও বড়জোড়া এই চারটি ব্লকের একাধিক গ্রামের মানুষের ভরসা পাঁচাল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। জঙ্গলঘেরা অন্তত ২৫ টি গ্রামের মানুষ চিকিৎসা করাতে আসেন এখানে। ওই ব্লকের পাঁচাল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দুই চিকিৎসককেই একসঙ্গে বদলি করা হচ্ছে, এই খবর চাউর হতেই ফুঁসে ওঠেন গ্রামবাসী। চিকিৎসকদের আটকাতে সোমবার স্বাস্থ্যকেন্দ্রের সামনে হাতে পোস্টার নিয়ে শুরু হয় বিক্ষোভ। গণস্বাক্ষরও করেন গ্রামবাসীরা। আবেদন পৌঁছে দেওয়া হবে বিষ্ণুপুর মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর ও র

বাঁকুড়া জেলার মহকুমাশাসক IAS নেহা বন্দ্যোপাধ্যায় একজন দক্ষ প্রশাসক! বাঁকুড়া

বাঁকুড়া জেলার মহকুমাশাসক IAS নেহা বন্দ্যোপাধ্যায় একজন দক্ষ প্রশাসক!

বাঁকুড়া জেলার মহকুমাশাসক IAS নেহা বন্দ্যোপাধ্যায় একজন দক্ষ প্রশাসক!জঙ্গলমহল বাঁকুড়া জেলার খাতড়ার নেহা বন্দ্যোপাধ্যায় ২০১৯ সালে UPSC-তে এই নজিরবিহীন সাফল্যের পর, ট্রেনিং শেষে এখন বাঁকুড়ার খাতড়া-র SDO (মহকুমাশাসক) পদে রয়েছেন । প্রথমে কারমেল গার্লস, তারপর সাউথ পয়েন্ট হাই স্কুলে পড়াশোনা। তারপরে আইআইটি T খড়্গপুরে শুরু ইঞ্জিনিয়ারিংয়ের পাঠ। সেখানে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত পড়াশোনা। তারপর ক্যাম্পাসিং-এ চাকরি।দক্ষ ও ব্যস্ততম প্রশাসক হিসেবেই পরিচিতি তাঁর। কিন্তু তিনিই একজন উ

২০২৪-এর জন্য প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি! দেশ

২০২৪-এর জন্য প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি!

২ মার্চ শনিবার বিকেলে ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হল। যার মধ্যে রয়েছে বাংলার ২০ জনের নাম। শনিবার ২ মার্চ বিকেলে ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হল। যার মধ্যে রয়েছে বাংলার ২০ জনের নাম। বিজেপির প্রথম প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রী এবং লোকসভার ও কয়েকটি রাজ্যের বিধানসভার অধ্যক্ষও। বারাণসী কেন্দ্র থেকেই ফের প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, ২০১৯ সালে প্রথম তালিকায় ১৮০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি। প্রার্থী তালিকা ঘোষণা করা হয়ে

রাজ্যে শুক্রবারই চলে এসেছে প্রথম দফার ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! পশ্চিমবঙ্গ

রাজ্যে শুক্রবারই চলে এসেছে প্রথম দফার ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!

রাজ্যে শুক্রবারই চলে এসেছে প্রথম দফার ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের বিভিন্ন জেলাতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। মূলত বর্ধমান, কাটোয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আজ থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জেলায় জেলায় রুট মার্চ শুরু করেছে। লোকসভা নির্বাচন এখনো ঘোষণা হয়নি, তবে তার আগেই ২ রা মার্চ শনিবার বিকেল থেকেই কেশপুরে শুরু হয়ে গেল কেন্দ্র বাহিনীর রুটমার্চ। কেশপুর ব্লকের অন্তর্গত ১৫

দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনে অমৃত ভারত প্রকল্পের উদ্বোধন! পশ্চিম মেদিনীপুর

দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনে অমৃত ভারত প্রকল্পের উদ্বোধন!

দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনে অমৃত ভারত প্রকল্পের উদ্বোধন হলো । ২৬ শে ফেব্রুয়ারি অমৃত ভারত স্টেশন প্রকল্পের শিলান্যাস হয়ে গেল। ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে উদ্বোধন হলো ৫৫৪ টি রেল স্টেশন। সেই সঙ্গে এক হাজার পাচশোটির বেশি রেল ওভারব্রিজেরও শিলান্যাস হলো। দেশের প্রায় দু হাজার একশোটিজায়গায় এই অনুষ্ঠান হল । একযোগে দক্ষিণ-পূর্ব রেলের ২২ টি স্টেশনে অমৃত ভারত প্রকল্পের কাজের সূচনা হলো এদিন। সবচেয়ে বেশি রয়েছে খড়্গপুরের অধীনে থাকা 15

আগামী বুধবার ২৮ ফেব্রুয়ারি বাঁকুড়ার খাতড়ায় প্রশাসনিক জনসভা সেরে বিকেলে কপ্টারে ঝাড়গ্রামে পৌঁছবেন মুখ্যমন্ত্রী! ঝাড়গ্রাম

আগামী বুধবার ২৮ ফেব্রুয়ারি বাঁকুড়ার খাতড়ায় প্রশাসনিক জনসভা সেরে বিকেলে কপ্টারে ঝাড়গ্রামে পৌঁছবেন মুখ্যমন্ত্রী!

এ বার লোকসভা ভোটের আগে ঝাড়গ্রামে সরকারি পরিষেবা প্রদান ও প্রশাসনিক জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী। প্রশাসন সূত্রে খবর, আগামী বুধবার ২৮ ফেব্রুয়ারি বাঁকুড়ার খাতড়ায় প্রশাসনিক জনসভা সেরে বিকেলে কপ্টারে ঝাড়গ্রামে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। পর্যটন উন্নয়ন নিগমের ঝাড়গ্রাম টুরিস্ট কমপ্লেক্সে রাত্রিযাপন করবেন। পরদিন বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ঝাড়গ্রাম স্টেডিয়ামে সরকারি পরিষেবা প্রদান ও প্রশাসনিক জনসভা করবেন মুখ্যমন্ত্রী। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রী প্রায় পাঁচ

২৩শে ফেব্রুয়ারি কানহু মুর্মু ১৬৮ তম শহীদ দিবস! পশ্চিমবঙ্গ

২৩শে ফেব্রুয়ারি কানহু মুর্মু ১৬৮ তম শহীদ দিবস!

আজ ২৩শে ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় হুল বিদ্রোহের নেতা কানহু মুর্মু ১৬৮ তম শহীদ দিবস পালন করা হছে।ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম দিকের সাঁওতাল বিদ্রোহের দুজন সর্বশ্রেষ্ঠ নেতা অমর বীর। যাঁরা অসম সাহসে আধুনিক অস্ত্রশস্ত্র-সজ্জিত ইংরেজবাহিনীর সঙ্গে বুক চিতিয়ে লড়়ে গিয়েছিলেন। লড়েছিলেন মুক্তির আকাঙ্ক্ষায়, স্বাধীনতার স্বপ্ন সত্য করার প্রেরণায়। আজও তাঁদের স্মরণ করা হয়। আজও তাঁদের প্রতি শ্রদ্ধায় নত হয় মন। একজন সিধো মুরমু (১৮১৫-১৮৫৬), অন্যজন কানহু মুরমু (১৮২০-১৮৫৬)।কানহু মুরমু ছিলেন ভারতের স্বাধীনতা

বিষ্ণুপুর হাসপাতাল সামনে উদ্বোধন হলো  সাইকেল স্ট্যান্ড! বাঁকুড়া

বিষ্ণুপুর হাসপাতাল সামনে উদ্বোধন হলো সাইকেল স্ট্যান্ড!

বিষ্ণুপুর হসপিটালে বিষ্ণুপুর প্রশাসনের উদ্যোগে উদ্বোধন হলো সাইকেল স্ট্যান্ডের। বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ও বিষ্ণুপুর জেলা হাসপাতালে রোগীর আত্মীয় পরিজনদের কথা চিন্তাভাবনা করে এবং প্রশাসনের উদ্যোগে উদ্বোধন হল সাইকেল স্ট্যান্ড।উদ্বোধন করলেন বিষ্ণুপুর জেলা হাসপাতালের সুপার ডাক্তার গোপাল দাস, সাথে ছিলেন বিষ্ণুপুর মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ,সি এম ও এইচ ডঃ গোপাল দাস বিষ্ণুপুর হসপিটালের সুপার ডা:শুভঙ্কর কয়াল। বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী ডেপুটি সি এম ও এইচ থ্

শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই শিক্ষিকা হিসাবে নিযুক্ত স্ত্রী জেসমিন খাতুনকে গ্রেফতার! কলকাতা

শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই শিক্ষিকা হিসাবে নিযুক্ত স্ত্রী জেসমিন খাতুনকে গ্রেফতার!

শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই শিক্ষিকা হিসাবে নিযুক্ত স্ত্রী জেসমিন খাতুনকে গ্রেফতার করা হয়েছে। তবে অধরা এই কাণ্ডের মূল পান্ডা শেখ সিরাজুদ্দিন। কার আশ্রয়ে শেখ সিরাজুদ্দিন এখনো অধরা তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।২০১৫ সালের এসএসসির মেয়াদ উত্তীর্ণ হওয়া প্যানেলের ভিত্তিতে ২০১৯ সালের নভেম্বরে কাজে যোগ দেন জেসমিন খাতুন। অভিযোগ, সেই সময় জেসমিন খাতুনের স্বামী শেখ সিরাজুদ্দিন স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের চেয়ারম্যান পদে ছিলেন। অভিযোগ, নিজের প্রভা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি নিদর্শন এখনো রয়ে গেছে বিষ্ণুপুরের বুকে! বাঁকুড়া

দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি নিদর্শন এখনো রয়ে গেছে বিষ্ণুপুরের বুকে!

পশ্চিমবঙ্গের মধ্যে একাধিক ঐতিহাসিক স্থান রয়েছে, যেখানে ইতিহাস আজো কথা বলে। কারণ ইতিহাসের আমলে তৈরি নানা স্থাপত্য এখনো একইভাবে সদর্পে দাঁড়িয়ে রয়েছে মাটির বুকে। রাজ্যের নানা ঐতিহাসিক স্থানের মধ্যে অন্যতম হল বাঁকুড়া জেলার বিষ্ণুপুর। এমনকি দেশবিদেশের নানা প্রান্ত থেকেও হাজার হাজার পর্যটক এই শহরে ভিড় জমান।তবে বিষ্ণুপুরের বাইরেও রয়েছে এমন কিছু স্থান, যা দেখলে আপনার মনে পড়বে সুদূর ইতিহাসের কিছু কথা। বলা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি নিদর্শন এখনো রয়ে গেছে বিষ্ণুপুরের বুকে। এই স্থানট

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবছর শুরু থেকেই একাধিক পদক্ষেপ করেছিল রাজ্য প্রশাসন! বাঁকুড়া

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবছর শুরু থেকেই একাধিক পদক্ষেপ করেছিল রাজ্য প্রশাসন!

বছরের নানা সময়ে হাতির তাণ্ডব নিয়ে ঘোরতর আতঙ্কে থাকেন বাঁকুড়ার বড়জোড়া, বেলিয়াতোড়-সহ জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দারা। হঠাৎ হাতির হানার ভয়ে বাড়ি থেকে বাইরে বেরিয়ে রাস্তায় যাতায়াত করার সময়েও বাড়তি সতর্ক থাকতে হয় এখানকার বাসিন্দাদের। জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে ভয় আরও বেশি। এবারও মাধ্যমিক ২০২৪পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্র পৌঁছে দেওয়া হয়েছে, এলিফ্যান্ট জোনের রাস্তাগুলিতে বাড়তি পেট্রোলিং করছে বনদফতর।বন দফতর সূত্রে খবর বড়জোড়া রেঞ্জে বড়জোড়া ৪টি,দক্ষিণ সরাগড়া ২০ট

বিভিন্ন ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে জেলাশাসকের উপস্থিতিতে জেলাশাসকের মিটিং! পশ্চিম মেদিনীপুর

বিভিন্ন ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে জেলাশাসকের উপস্থিতিতে জেলাশাসকের মিটিং!

লোধা শবর সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন এবং বিভিন্ন ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে আজ জেলাশাসকের উপস্থিতিতে জেলাশাসকের মিটিং হলে পশ্চিমবঙ্গ সরকারের লোধা শবর বোর্ডের বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। জেলাশাসকের নির্দেশে আদিবাসী অধ্যুষিত এলাকা গুলিতে পানীয় জলের সুব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আসন্ন গ্রীষ্মকালকে মাথায় রেখে দ্রুত এই কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন জেলা শাসক। এছাড়াও আদিবাসী মানুষজনের মধ্যে স্বাস্থ্য সচেতনতা, জমি সংক্রান্ত বিভিন্ন বি

০৫.০২.২০২৪ সোমবার হাতির অবস্থান! বাঁকুড়া

০৫.০২.২০২৪ সোমবার হাতির অবস্থান!

বাঁকুড়া বনবিভাগ থেকে জানা গেছে মোট হাতি-৪২টি,বড়জোড়া রেঞ্জে বড়জোড়া মৌজায়-১৩টি,দক্ষিণ সরাগড়া-১১টি,উত্তর সরাগড়া-১টি,সোনামুখী রেঞ্জে করঞ্চমনি খয়রাসোল-৪টি,বেলিয়াতোড় রেঞ্জে জোড়শাল-২টি,কাঁটাবেন্স-৮টি,জি.ঘাঁটি রেঞ্জে বড়জুড়ি-২টি,রাধানগর রেঞ্জে কানাইপুর-১টি,হাতি সংলগ্ন এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে যোগাযোগ করুন রেঞ্জ অফিসার বড়জোড়া ৮৫৩৭০৬০৪৯৯ ও বেলিয়াতোড় ৭০০১৩২৪০৬০। বিষ্ণুপু্র বনবিভাগ থেকে জানা গেছে মোট হা

মধ্য শিক্ষা পর্ষদের 'কালা' সার্কুলার প্রত্যাহারের দাবিতে বিদ্যালয় প্রধানদের ডেপুটেশন! পশ্চিম মেদিনীপুর

মধ্য শিক্ষা পর্ষদের 'কালা' সার্কুলার প্রত্যাহারের দাবিতে বিদ্যালয় প্রধানদের ডেপুটেশন!

পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার বিদ্যালয় প্রধানদের অগ্রণী সংগঠন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস(এ এস এফ এইচ এম) এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মেদিনীপুর আঞ্চলিক অফিসে সম্মিলিতভাবে ডেপুটেশন দেওয়া হয়। গত ২৯ ডিসেম্বর মধ্যশিক্ষা পর্ষদ যে 'কালা সার্কুলার' জারি করেছে তারই প্রতিবাদে এই ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সার্কুলারে বলা হয়েছে, '২০২৩ সালে নবম শ্রেণীতে ছাত্র-ছাত্রীদের রেজি

জঙ্গলমহলের দুঃস্থ মানুষদের সাহায্যর্থে ভারত সেবাশ্রম সঙ্ঘকে ত্রিশ হাজার টাকা আর্থিক অনুদান দিলেন পেনশন ভোগী অশীতিপর বৃদ্ধা প্রতিমা চক্রবর্তী! বাঁকুড়া

জঙ্গলমহলের দুঃস্থ মানুষদের সাহায্যর্থে ভারত সেবাশ্রম সঙ্ঘকে ত্রিশ হাজার টাকা আর্থিক অনুদান দিলেন পেনশন ভোগী অশীতিপর বৃদ্ধা প্রতিমা চক্রবর্তী!

জঙ্গলমহলের অসহায় দুঃস্থ মানুষদের সাহায্যের মানসিকতা নিয়ে এগিয়ে এলেন পেনশনভোগী অশীতিপর বৃদ্ধা প্রতিমা চক্রবর্তী।কালের নিয়মে বয়সের ভারে তিনি নুব্জ।বার্দ্ধক্যজনিত বিভিন্ন সমস্যার কারণে তিন স্বাভাবিক হাঁটাচলাও করতে পারেন না।কিন্ত তিনি দেখতে পান,শুনতে পান।অনুভবও করতে পারেন । তাই প্রবল শৈত্যপ্রবাহে জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার মানুষের জীবন সংগ্রাম তাঁর মতো সহজ সাধারন জীবনযাপনে অভ্যস্ত গ্রাম্য মানুষের মনে দারুন ভাবে প্রভাব ফেলেছে। তাই জঙ্গলমহল এলাকার দুঃস্থ মানুষদের শীত বস্ত

অভিনব কায়দায় বর্ষবরণ বাঁকুড়ার সদানন্দের! বাঁকুড়া

অভিনব কায়দায় বর্ষবরণ বাঁকুড়ার সদানন্দের!

নদীর ঠান্ডা জলে ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন সদানন্দ দত্ত। বাঁকুড়া জেলার ঐতিহ্যবাহি লালবাঁধে ২০২৪টি ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন তিনি। এর আগেও একই ভাবে জলে ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন তিনি। তাঁকে দেখতে দূর দূরান্ত থেকে মানুষ এসে হাজির হয়েছিলেন। করতালি দিয়ে তাঁকে সমর্থন জানানো হয়। আগামী দিনে গিনিস বুক অব রেকর্ডস-এ নাম তুলতে চান তিনি।পুরনো বর্ষের গ্লানি মুছে ফেলে নতুন বছরকে অভিনব কায়দায় স্বাগত জানালেন এক ব্যক্তি। স্থানীয় জলাশয়ে ২০২৪ টি ডুব দিয়ে

বিষ্ণুপুর মেলা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃ্ত্যু যুবকের! বাঁকুড়া

বিষ্ণুপুর মেলা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃ্ত্যু যুবকের!

ছয় বন্ধু বেরিয়ে ছিল বিষ্ণুপুর মেলা দেখতে। গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি বাইকের ৷ বুধবার বাঁকুড়ার জয়পুরের তাঁতিপুর এলাকার ঘটনা ৷ এই দুর্ঘটনার জেরে বাইকে থাকা 2 যুবক গুরুতর আহত হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছে শেখ মেহেবুল আলীর(১৮) ৷ মৃত যুবক বাঁকুড়া জেলার কোতুলপুর থানার অন্তর্গত ধোবাইরি গ্রামের বাসিন্দা।পুলিশ সূত্রে খবর, বুধবার তিনটি বাইক নিয়ে ছয় বন্ধু মেলা দেখতে বেরিয়েছিল ৷ যাওয়ার পথে একটি গাড়িতে ধাক্কা মারে শেখ মেহেবুল আলীর বাইক ৷ গুরুতর জখম হয় দুই বন্ধু ৷

বাঁকুড়ার বড়জোড়ায় বন দফত সংগৃহিত হাতির ৫৭ টি দাঁত পুড়িয়ে ফেলার উদ্যোগ! বাঁকুড়া

বাঁকুড়ার বড়জোড়ায় বন দফত সংগৃহিত হাতির ৫৭ টি দাঁত পুড়িয়ে ফেলার উদ্যোগ!

চোখের সামনে ছাই হয়ে গেল ৫৭ টি হাতির দাঁত। দশ বছর ধরে জমে থাকা এতগুলি হাতির দাঁত নষ্ট করল বন দফতর ! বাঁকুড়ার বড়জোড়ায় মঙ্গলবার বন দফতরের কড়া নজরদারিতে একটি চুল্লিতে উচ্চ তাপমাত্রায় এই হাতির দাঁতগুলি পুড়িয়ে ফেলে বন দফতর।  দলমা পাহাড় থেকে দলে দলে হাতি খাবারের খোঁজে এসে হাজির হয় বাঁকুড়ায়। বছরের একটা বড় সময় সেই হাতির দল থেকে যায় বাঁকুড়াতেই। জেলায় নেমে আসা এই হাতির দলের দু-একটি হাতি আবার অসুস্থতা, বার্ধক্য ও অন্যান্য কারণে বাঁকুড়ার জঙ্গলেই মারা যায়।  প্রায় প্রতি বছরই ঘটে এমনটা।  বন

আগামী ২৩ ডিসেম্বর থেকে শুরু হতে চলা ৩৬তম বিষ্ণুপুর মেলার! বাঁকুড়া

আগামী ২৩ ডিসেম্বর থেকে শুরু হতে চলা ৩৬তম বিষ্ণুপুর মেলার!

আগামী ২৩ ডিসেম্বর থেকে শুরু হতে চলা ৩৬তম বিষ্ণুপুর মেলার নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হচ্ছে। রবিবার বিষ্ণুপুরে সাংবাদিক সম্মেলন থেকে এ কথা জানিয়েছেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি। পুলিশ সুপার জানান, মেলা চত্বর ও মেলার বাইরের রাস্তায় কোথাও নিরাপত্তার খামতি থাকবে না। পুলিশের বরিষ্ঠ আধিকারিক ছাড়াও ৪২ জন অফিসার, ১০০ জন পুলিশকর্মী, ২৪ জন মহিলা পুলিশকর্মী ও ২৪৯ জন সিভিক ভলান্টিয়ার থাকছেন। অপরাধমূলক কাজকর্ম আটকাতে থাকছে চারটি ‘অ্যান্টি ক্রাইম মোটর সাইকেল পেট্রলিং’-এর