অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

মানবিক উদ্যোগ: অসুস্থ মাকে নিয়ে বাঁশ-পলিথিনের অস্থায়ী ঘরে দিন কাটছে প্রসেনজিৎ বর্ধনের, পাশে দাঁড়ানোর আশ্বাস প্রশাসনের

মানবিক উদ্যোগ: অসুস্থ মাকে নিয়ে বাঁশ-পলিথিনের অস্থায়ী ঘরে দিন কাটছে প্রসেনজিৎ বর্ধনের, পাশে দাঁড়ানোর আশ্বাস প্রশাসনের

নিজস্ব সংবাদদাতা : চন্দ্রকোনা রোডের হাটতলা এলাকায় এক অত্যন্ত অসহায় পরিবারের দুরবস্থার ছবি সামনে এল। অসুস্থ মাকে নিয়ে রাস্তার ধারে বাঁশ ও পলিথিন দিয়ে তৈরি অস্থায়ী ঘরে কোনওরকমে দিন কাটাচ্ছেন প্রসেনজিৎ বর্ধন। নেই নিজের জমি, নেই মাথা গোঁজার মতো স্থায়ী আশ্রয়। চরম অভাব-অনটনের মধ্যেই চলছে তাঁদের জীবনযাপন।ছোটবেলাতেই বাবাকে হারিয়েছেন প্রসেনজিৎ। তাঁর নিজেরও রয়েছে চোখের সমস্যা। অন্যদিকে, তাঁর মা কানে শুনতে ও কথা বলতে পারেন না। ফলে প্রতিদিনের জীবনযুদ্ধে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে এই মা ও ছেলেকে।অভিযোগ, বিগত বামফ্রন্ট ও তৃণমূল সরকারের আমল থেকেই পরিবারটি বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাঁদের নেই অন্ত্যোদয় রেশন কার্ড। প্রসেনজিতের মায়ের জোটেনি বিধবা ভাতা কিংবা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাও। সরকারি সামাজিক সুরক্ষার আওতার বাইরে থেকেই কোনওরকমে দিন কাটছে তাঁদের।এই অসহায় পরিবারের দুর্দশার কথা জানতে পেরে আজ বিডিও সাহেবকে সঙ্গে নিয়ে তাঁদের বাড়িতে পৌঁছে যাই। সরেজমিনে তাঁদের জীবনযাপনের পরিস্থিতি খতিয়ে দেখি এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা জানার চেষ্টা করি।পরিবারটির প্রাপ্য সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা, উপযুক্ত রেশন কার্ডের ব্যবস্থা, সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনা এবং একটি স্থায়ী মাথা গোঁজার আশ্রয়ের ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দায়িত্ব নিয়েছি।একটি অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে এবং তাঁদের ন্যূনতম জীবনযাত্রার অধিকার সুনিশ্চিত করতে প্রশাসনিক উদ্যোগ ও মানবিক সহযোগিতা অত্যন্ত জরুরি। প্রসেনজিৎ ও তাঁর মায়ের জীবনে এবার আশার আলো ফিরুক—এটাই প্রত্যাশা।