বাঁকুড়া
বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরে পৌরসভা ২ নম্বর ওয়ার্ড সংকটতলা এলাকার বাসিন্দা দেহ পচা গলা অবস্থার পাওয়া গেছে !
বিপ্লব নাগ, তার ডাকনাম বাপন নামেও পরিচিত, তিনি ছিলেন বাঁকুড়া জেলায় অবস্থিত বিষ্ণুপুর শহরের ২ নম্বর পৌর ওয়ার্ডের সংকটতলা এলাকার বাসিন্দা। গত ৯ই অক্টোবর বুধবার সকাল ৯টার দিকে মোবাইল ফোনে কল পেয়ে তিনি বাড়ি থেকে বের হন। ২১ অক্টোবর সোমবার সকালে তাকে তার বাড়ি থেকে একটু দূরে বিষ্ণুপুর মিশন স্কুলের কাছে পাওয়া যায়। সকালে কাঠ সংগ্রহকারী এক ব্যক্তি তার প্রাণহীন দেহটি আবিষ্কার করেন, যা পচনশীল অবস্থায় ছিল। স্থানীয় বাসিন্দা ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরসহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বি
বাঁকুড়ার স্বপ্নের রেল প্রকল্পের কাজ শুরু!
শীঘ্রই মসাগ্রাম-বাঁকুড়া রেল চলাচল শুরু হবে। বহু প্রতীক্ষিত বাঁকুড়া থেকে হাওড়া হয়ে মসাগ্রাম রেললাইন সংযুক্তিকরণের দাবি ছিল রেল যাত্রীদের। সেই দাবিকে মান্যতা দিয়েই শুরু হয় কাজ। সৌমিত্র জানান, দিল্লি গিয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলবেন। সব কিছু ঠিক থাকলে চলতি মাসেই রেললাইনের উদ্বোধন হবে বলে জানান তিনি। এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‘রেলওয়ে সেফটি বোর্ডের অনুমতি মিললেই লাইনের সংযুক্তি হবে।’’সাংসদ সৌমিত্র খাঁ মাসাগ্রাম স্টেশনে কাজ পরিদর্শন করার পরে ঘো
পশ্চিমবঙ্গ সরকারের বাঁকুড়ার বীরসিংহ গ্রামে সেরিকালচার দপ্তরের যৌথ সহযোগিতায় তসরের ট্রেনিং!
বাঁকুড়ার বীরসিংহ গ্রাম পঞ্চায়েতে পাঁচ দিনের প্রশিক্ষণ শিবির এবং বাজার সংযোগ উদ্যোগ বাঁকুড়া জুড়ে সুইচ-অন ফাউন্ডেশনের গৃহীত কার্যক্রমের অংশ। এই উদ্যোগের লক্ষ্য মহিলাদের ক্ষমতায়ন করা, ফাউন্ডেশন দ্বারা ইতিমধ্যে করা প্রচেষ্টার উপর ভিত্তি করে, ভবিষ্যতে আরও উদ্যোগের পরিকল্পনা নিয়ে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপ-প্রধান, সচিব এবং কার্যনির্বাহী সহকারী, পাশাপাশি ডেপুটি ডিরেক্টর (সেরিকালচার), এক্সটেনশন অফিসার (সেরিকালচার), ডস, বাঁকুড়া, এবং আর
বাঁকুড়ার সিমলাপাল ব্লকের ছোটো রামবনি এলাকায় আকাশ থেকে কুইন্টাল কুইন্টাল বরফ পড়ছে!
১ বা ১০ কেজি নয় আচমকা আকাশ থেকে পড়ল এক কুইন্টাল বরফের চাঁই।বাঁকুড়ার সিমলাপাল ব্লকের ছোটো রামবনি এলাকায় এই ঘটনা ঘটে। এমনই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে বাঁকুড়ার সিমলাপালে। একইসঙ্গে আতঙ্কিত স্থানীয়রা। কীভাবে আকাশ থেকে এত বড় বরফের টুকরো পড়ল তা বুঝে উঠতে পারছেন না বিজ্ঞানীরাও। শনিবার সকালে সিমলাপাল ব্লকের ছোট রামবনি গ্রামে একটি চাষের জমিতে বিশাল আকার এই বরফের টুকরো আকাশ থেকে ভেঙে পড়ে। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে কোনও বাড়ি বা কারও উপরে পড়লে সে
প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থাদেরকে দুই মেদিনীপুরের বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ শিবির করার অনুরোধ!
ইতিমধ্যে আমরা গণমাধ্যম সূত্রে সবাই দেখছি যে,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা বন্যার জন্য ভয়াবহ ভাবে জলমগ্ন।একটানা তিন-চারদিন নিম্নচাপের বৃষ্টির জন্য কাঁসাই নদী সহ কেলেঘাই নদীর জলস্তর বেড়ে যাওয়ার ফলে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা বন্যা কবলিত হয়ে পড়ে।বিশেষ করে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লক এবং তমলুক ব্লক এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, কেশপুর, ডেবরা সহ বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা পরিলক্ষিত হয়।একটানা এই নিম্নচাপ তথা প্রাকৃতিক দুর্যোগের ফলে ডিভিসি (দামোদর ভ্যাল
বিষ্ণুপুর থানা এলাকার চতুর্থ শ্রেণির ছাত্রী দোকানের ভিতরেই যৌন হেনস্থার শিকার !
বুধবার বিকালে স্কুল থেকে বাড়িতে ফিরছিল বিষ্ণুপুর থানা এলাকার বাসিন্দা চতুর্থ শ্রেণির ওই ছাত্রী। বাড়ি ফেরার পথে রাস্তায় এক দোকানদার খাবারের লোভ দেখিয়ে তাকে দোকানে ডেকে আনে। শিশুটি দোকানে ঢুকলে অভিযোগ তার স্কুলের পোশাক খুলে ফেলে দোকানদার। এই ঘটনায় ছাত্রীটি ভয় পেলে তার স্কুল ব্যাগ কেড়ে নেয় দোকানদার। এরপর কোনও ক্রমে স্কুল ব্যাগটি দোকানদারের হাত থেকে ছিনিয়ে ছুটে বাড়ি চলে যায় ছাত্রীটি। পরে বিষয়টি বাড়িতে জানালে নির্যাতিতার মা বিষ্ণুপুর থানায় অভিযোগ জানান। লিখিত অভিযোগের ভিত্তিতে পুল
বাঁকুড়া
বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের বিস্তীর্ণ এলাকা জলের তলায়!
ডিভিসির ছাড়া জলে বাঁকুড়ার বড়জোড়া ব্লকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওই ব্লকের মানাচর, পখন্না, ঘুটগোড়িয়া অঞ্চলের একাধিক এলাকা কার্যত জলের তলায় চলে গিয়েছে। দামোদর নদের জলস্তর এদিন দ্রুত বাড়তে থাকে। গত কয়েকবছরে দামোদরের এত ভয়াল রূপ দেখা যায়নি বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। ইতিমধ্যে ওই ব্লকে খোলা চারটি ত্রাণ শিবিরে উপদ্রুত এলাকা থেকে ২৫০জন দুর্গতকে উদ্ধার করে রাখা হয়েছে। বড়জোড়ার পাশাপাশি সোনামুখী ব্লকের তিনটি পঞ্চায়েত এলাকাতেও দামোদর নদের জল ঢুকতে শুরু করেছে। ওই নদের তীরবর্তী
আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিষ্ণুপুর ব্লক সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের ধর্না মঞ্চ!
আর জি কর ঘটনার জন্য দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের ঘোষণা অনুযায়ী, ৩১শে আগস্ট শনিবার একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল৷ বিষ্ণুপুর ব্লক সংগঠন দ্বারা পরিচালিত এই অনুষ্ঠানটি শ্যামসুন্দরপুর গ্রামের মোড়ে শুরু হয়েছিল এবং বিষ্ণুপুরের সমস্ত ব্লকের তৃণমূল সমর্থকদের অন্তর্ভুক্ত করেছিল৷ ভগৎ সিং মোর দুই ঘণ্টার একটি ধর্না সভায় অংশ নেন, যেখানে উপস্থিত নেতারা প্রভাবশালী বক্তৃতা দেন। বিষ্ণুপুর ব্লকের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী, সমর্থ
বাঁকুড়ার শহর লাগোয়া একাধিক সেতু জলের তলায়!
একনাগাড়ে বৃষ্টি বাঁকুড়া জেলা জুড়ে! জলের তলায় একে একে ডুবে যাচ্ছে সেতুর পর সেতু। এক রাতের বৃষ্টিতেই দক্ষিণ বাঁকুড়ার শিলাবতী সহ অন্যান্য নদী গুলির জল স্তর বাড়তে শুরু করেছে। মঙ্গলবার সকাল থেকে খাতড়া-বাঁকুড়া ভায়া হাড়মাসড়া রাস্তার উপর বালীবাঁধ সংলগ্ন শিলাবতী নদীর উপর সেতু জলের তলায়। ফলে তালডাংরা ও খাতড়া ব্লক এলাকার বিস্তীর্ণ অংশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন। কিন্তু তারপরেও অনেককেই জীবনের ঝুঁকি নিয়ে ওই জলমগ্ন সেতু দিয়ে বাইক সহ অন্যান্য যানবাহন নিয়ে পারাপ
মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে মর্মান্তিক ঘটনা!
মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে কনভেয়ার বেল্টে শরীর জড়িয়ে মৃত্যু হল এক শ্রমিকের।মৃত শ্রমিকের নাম অনন্ত ঘোষ।বাঁকুড়া জেলার দুর্লভপুর শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র।এটি দামোদর ভ্যালি কর্পোরেশনের একটি কয়লাচালিত তাপবিদ্যুৎ কেন্দ্র। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। সম্প্রতি একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকায় স্বাভাবিক ভাবেই মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক নিরা
রাত নামলেই সমাজ বিরোধীদের আতঙ্ক, ঠিক কি বললেন মহিলা চিকিৎসক পড়ুয়া ও চিকিৎসা কর্মীরা?
বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ রাত নামলেই 'অন্ধকার' আতঙ্ক৷ সন্ধে নামলেই আতঙ্কের কারণ হয়ে উঠছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের পাশে৷ আর অন্ধকারের সুযোগ নিয়ে সমাজ বিরোধীদের দৌরাত্ম্য। একই সঙ্গে দুর্ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। দিনের বেলায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ চত্বর রোগী, রোগীর পরিজনে ঠাসা। কিন্তু রাত নামলেই সেই মেডিক্যাল কলেজ চত্বরই হয়ে ওঠে শুনশান। সুবিশাল মেডিক্যাল কলেজ চত্বর জুড়ে তখন শুধুই অন্ধকার আর সমাজ বিরোধীদের দাপট। মেডিক্যাল কলেজের বিভিন্ন বিভাগ, চিকিৎসক
টানা বৃষ্টির জন্য জলমগ্ন স্কুল চত্বর, বাতিল বাঁকুড়ার ওন্দা গার্লস বিদ্যালয়ে পরীক্ষা!
টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল বাঁকুড়ার ওন্দা গার্লস হাই স্কুল। এই পরিস্থিতিতে শুক্রবার সমস্ত পরীক্ষা বাতিল করল স্কুলের কর্তৃপক্ষ। পাশাপাশি স্কুল চত্বরে জমা জল বের করতে লাগানো হল পাম্প। উল্লেখ্য আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে গাঙ্গেয় বঙ্গের উপর ঘূর্ণাবর্তণ অবস্থান করছে। এর সঙ্গেই মৌসুমি অক্ষরেখা রয়েছে, যা গঙ্গানগর, রোহতক, হরদোই, বারাণসী, বাঁকুড়া এবং ক্যানিংয়ের উপর দিয়ে গিয়েছে। এই দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। টানা ব
বাঁকুড়ার জেলার বিভিন্ন এলাকায় পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ!
বাঁকুড়ার জেলার বিভিন্ন এলাকায় পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ উঠছে। এবার বাঁকুড়ার মেজিয়া ব্লকের বেনাগাড়ি থেকে মুরগাবনি রেল লাইন পর্যন্ত দু কিলোমিটার রাস্তা নির্মাণের ক্ষেত্রে ব্যাপক বেনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিবাদে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার মেজিয়া ব্লকের বেনাগাড়ি থেকে মুরগাবনি রেল লাইন পর্যন্ত ২ কিলোমিটার পথশ্রী প্রকল্পের জন্য মোট ৯৫ লক্ষ টাকা বরাদ্দ হয়। রাস্তাটি নির্মাণের কাজ এখন প্রায় শেষের মুখে। গ্রামবাসীদের দাব
বাঁকুড়া
বর্তমান পদ্মশিবির নেতৃত্বের ‘দক্ষতা’ নিয়েই তুলেছেন প্রশ্ন , দলীয় বৈঠকে আবার বেফাঁস দিলীপ!
২০১৯ সালের লোকসভা ভোটে রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। রাজ্যে ১৮টি আসনে জিতেছিল বিজেপি। কিন্তু এ বারের ভোটে বিজেপির আসন কমে হয়েছে মাত্র ১২টি। আসলে বর্তমান পদ্মশিবির নেতৃত্বের ‘দক্ষতা’ নিয়েই প্রশ্ন তুলেছেন দিলীপ। বাঁকুড়ায় বিজেপির জেলা কর্মসমিতির বৈঠকে একের পর এক নির্বাচনে ভরাডুবি, লোকসভা ভোটে বিজেপির পর্যুদস্ত হওয়া এবং নিজেও বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে হারার পর থেকেই রাজ্য নেতৃত্বকে বিঁধেছেন প্রাক্তন সাংসদ দিলীপ। রাজ্যে নেতৃত্বের সঙ্গে দিলীপের দূরত্ব তৈরি হয়েছিল লোকসভা ভোটের
বিষাক্ত মাশরুম খেয়ে অসুস্থ বাঁকুড়ায় ১৩ শিশু, ভর্তি হাসপাতালে!
ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার রাইপুর ব্লকের মামুড়্যা গ্রামে শুক্রবার রাতে। গ্রামলাগোয়া মাঠ থেকে মাশরুম সংগ্রহ করে এনেছিল এক দল শিশু। সেই মাশরুম আবার নিজেরা রান্না করে খেয়েছিল তারা। কিন্তু খাওয়ার কিছু ক্ষণ পর থেকেই অসুস্থ হয়ে পড়ে শিশুরা।বমি, পেট ব্যাথা ও মাথা ঘোরা উপসর্গ শুরু হয় গ্রামের ১৩ জন শিশুর। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি অসুস্থ শিশুদের রাইপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের শারিরীক অবস্থার অবনতি হলে তাদের বাঁকুড়া সম্ম
খেলার ছলে শেখা "হিমলিচ কৌশল", তারপর মায়ের জীবন বাঁচাল দুই কন্যা!
ঘটনা ঘটেছে গত শনিবার ১৩ জুলাই বাঁকুড়ারসোনামুখী থানার পাথরমোড়া গ্রামে।৪৭ বছরের মৌসুমী মুখোপাধ্যায় জানাচ্ছেন, “লজেন্স খেতে খেতে হঠাৎ আমার গলার মধ্যে চলে যায়। কেশে কেশেও বের করতে পারছিলাম না। কথাও বলতে পারছিলাম না। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।” এমনই সংকটের মুহূর্তে দুই মেয়ে বছর কুড়ির বৃষ্টি আর ছাব্বিশের চতুর্থীই এগিয়ে আসে ত্রাতা হয়ে। বাঁকুড়া খ্রিস্টান কলেজের বাংলা বিভাগের ছাত্রী বৃষ্টি বলছেন, “সেদিন দুপুর ১২.৩০ নাগাদ মা লজেন্স খাচ্ছিলেন। খেতে খেতে শ্বাসরোধ হয়। কী যে মর্ম
সরকারি জমি বুঝিয়ে ফেলার অভিযোগের জায়গা ২৪ ঘণ্টার মধ্যে দখল নিল ব্লক প্রশাসন!
ডাঙ্গা জমি হয়ে গিয়েছিল নিচু জলাশয় সেই জমি ভরাট করার বিতর্কের মুখে পরে বাঁকুড়ার জয়পুর ব্লকের শ্যামনগর গ্রাম পঞ্চায়েত। এই খবর সংবাদ মাধ্যমে দেখার পর সংগ্রহ করেন এই ছবিগুলি।পঞ্চায়েতের বিরুদ্ধে জলাশয় বোঝানোর অভিযোগ করেন এলাকার মানুষ। তবে ওই নিচু জমি বুঝিয়ে পঞ্চায়েতের সবজি বাজার করার পরিকল্পনা করে শ্যামনগর গ্রাম পঞ্চায়েত। আর জমি বুঝিয়ে ফেলার অভিযোগের তির উঠে শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের দিকে আঙুল তুলে স্থানীয় মানুষজন। তারা দাবি করেন সরকারি জমি দিনের পর দিন এইভাবে ব
বাঁকুড়া জেলায় বড়জোড়া ব্লকের মানাচর বড়ো মানা গ্রামে গ্রামীণ কৃষকরা প্রায় ২০০০ বিঘা বাদাম চাষ!
বাঁকুড়া জেলায় বড়জোড়া ব্লকের মানাচর বড়ো মানা গ্রামে গ্রামীণ কৃষকরা প্রায় ২০০০ বিঘা বাদাম চাষ করেছেন।এই মানাচর বড় মানা গ্রামে এবার বাদাম চাষে সামঞ্জস্য ফসল হয়েছে অর্থাৎ মাঝামাঝি তীব্র গরমে গাছের বৃদ্ধি তেমন হয়নি এবং বেলে মাটি হওয়ার কারণে কৃষকদের জমিতে পর্যাপ্ত পরিমাণে জল দেওয়ার জন্য বিদ্যুৎ বিল এবং ডিজেল বাবদ প্রচুর পরিমাণে অর্থ খরচা হয়েছে। অনেক কৃষককে ঋণ ও নিতে হয়েছে।বর্তমানে বাদামের বিক্রি দর কুইন্টালে ৫৫০০ টাকা পাচ্ছেন কৃষকরা। এত খরচের পর কৃষকদের লাভের পরিমা
প্রকাশ্যে দিনের আলোয় দারকেশ্বর নদীর পাড় থেকে চলছে বালি চুরি!
দ্বারকেশ্বর দক্ষিণ-পশ্চিম পশ্চিমবঙ্গের একটি অন্যতম প্রধান নদী। পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি জেলার উপর দিয়ে শিলাই প্রবাহিত সরকারিভাবে বালি তোলাকে নিষিদ্ধ করা হয়েছে। আর সেই বালিই বেআইনিভাবে, কোনরকম সরকারি অনুমতি না নিয়েই স্থানীয় কিছু বালি মাফিয়া দিনের পর দিন রাতের অন্ধকারে নদী থেকে তুলে পাচার করে দিচ্ছে। এখন তো দিনের আলোয় দারকেশ্বর নদীর পাড় থেকে চলছে বালি চুরি । বহুবার বালি মাফিয়ারা বিভিন্ন রকম ভাবে বালি চুরি করেই চলেছে।আরো একটি ঘটনা ঘটলো গতকাল ইন্দাস ব্লকের কোরীস
বাঁকুড়ার জয়পুর রাজষোল গ্রামে ফুলবাঁধ খনন করতে গিয়ে উদ্ধার হল প্রাচীন দেবীর মূর্তি!
বাঁকুড়ার জয়পুর রাজষোল গ্রামে ফুলবাঁধ খনন করতে গিয়ে উদ্ধার হল প্রাচীন দেবীর মূর্তি আর মূর্তি দেখতে অগণিত মানুষের ভিড়। দীর্ঘদিন ধরে এলাকার একটি বাঁধ মাটি পড়ে বুঝে নষ্ট হয়ে গিয়েছিল,সেই বাঁধ আবারো পুনর খনন শুরু হয় কয়েক মাস আগে। সেই খনন কাজ করার সময় জেসিপি মেশিন দিয়ে মাটি কাটার সময় পাথরের মূর্তি কোনক্রমে ট্রাক্টরে করে মাটির সাথে চলে আসে লোকের খামারে, আর সেই খামারে মাটি সরজমিন করার সময় উদ্ধার হল ভাঙাচোরা দেব দেবীর মূর্তি, আর সেই মূর্তি উদ্ধার হওয়া খবর শুনে আশপ