EDITORIAL
EDITORIAL
শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই
দেখতে দেখতে আরও একটা শারদোৎসবের শেষ দিনে এসে পৌঁছাল বাঙালি জীবন। এই উৎসবকে ঘিরে বাঙালির প্রতিটা মুহূর্ত আলোকিত হয়ে ওঠে। আনন্দ ছেঁয়ে যায় প্রতিটি দিনের পরতে পরতে। আজ দশমী। আজ মাকে বিদায় জানানোর পালা। প্রতিমা নিরঞ্জনের পর আলিঙ্গনের মাধ্যমে প্রিয়জনকে শুভেচ্ছা জানানোর দিন বিজয়া দশমী। গুরুজনদের প্রতি শ্রদ্ধা ও ছোটদের প্রতি ভালোবাসা জানানোর দিন আজ। এই সবে মিলেই তো বিজয়া দশমী। উৎসবের আজ শেষ বেলা, শুরু হবে সিঁদুর খেলা, মনের মাঝে রেখে মাকে, বিদায়ের সুর বাজবে ঢাকে। শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই।
EDITORIAL
কিশোর অপরাধ নিয়ন্ত্রণের উপায় : একটি সমাজতাত্ত্বিক পর্যালোচনা!
সম্প্রতি সময়ে সমাজের মধ্যে যে সমস্যাটি সিংহভাগ লক্ষ করা যাচ্ছে তাহল শিশু ও কিশোরদের মধ্যে অপরাধপ্রবণতা।এই কিশোর দুষ্ক্রিয়তা (Juvenile Delinquency) বর্তমান সময়ে সমাজের একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।বিশ্বায়নের ফলে সমাজে যতই শিল্পায়ন,নগরায়ন এবং প্রযুক্তির পরিমাণ বাড়ছে ততই কিশোর অপরাধের সংখ্যা দিন দিন বেড়েই চলছে।যা এক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েগেছে।পাশ্চাত্য দেশ গুলির পাশাপাশি আমাদের ভারতবর্ষের মত উন্নয়নশীল দেশ গুলিতেও এই সমস্যা ক্রমশ মাথাব্যথার কারণ হয়ে উঠেছে।সাধারণভাবে